মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন ॥ হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত শেখ হাসিনা, মনিরুল ও হারুনসহ ১০ আসামির বিরুদ্ধে শুনানি ২৮ অক্টোবর পাক অভিনেতার সঙ্গে নুসরাত ফারিয়া

খেলাইফির বিরুদ্ধে ‘অপহরণ’ করে ১০ মাস আটকে রাখার অভিযোগ!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাতারি মালিক নাসের আল খেলাইফি নিয়মিতই ফুটবলারদের নিয়ে মিডিয়ায় নানা কথা বলে আলোচনায় থাকেন। মেসি-নেইমার-এমবাপ্পের মতো বড় বড় তারকা আছে তার দলে।  সেই খেলাইফির বিরুদ্ধে এবার উঠল ভয়ংকর অভিযোগ। মধ্যপ্রাচ্যের এই ধনী ব্যবসায় নাকি এক ব্যক্তিকে অপহরণ করে ১০ মাস আটকে রেখেছিলেন! ফরাসি গণমাধ্যম ‘লিবারেশন’ এর অনুসন্ধানে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

‘অপহরণের’ শিকার ব্যক্তির নাম তায়েব বি। তিনিও একজন ব্যবসায়ী। তাকে অপরহরণের কারণ হিসেবে ‘লিবারেশন’ এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতারকে বেছে নেওয়ার পেছনে ফিফার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই দুর্নীতির পেছনে মূল কারিগর ছিলেন খেলাইফি। এর প্রমাণ হিসেবে বেশ কিছু কাগজপত্র ছিল তায়েব বি নামের ওই ব্যক্তির কাছে। এ কারণেই নাকি খেলাইফি তাকে অপহরণ করেন।  

খেলাইফির ভয় ছিল, তায়েব সেই নথিগুলো ফাঁস করে দিতে পারেন। তাই ২০২০ সালের ১৩ জানুয়ারি তায়েবকে অপহরণ করে একটি গোপন স্থানে ১০ মাস আটকে রাখা হয়। নানাভাবে চাপ প্রয়োগ করে সেইসব কাগজপত্র উদ্ধার করতে সক্ষম হন খেলাইফি। গোপন চুক্তির মাধ্যমে এই নথি হস্তান্তর করা হয়। এরপর ওই বছরের ১ নভেম্বর মুক্তি দেওয়া হয় তায়েবকে। এ ব্যাপারে এখন পর্যন্ত নাসের আল খেলাইফির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit