মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন ॥ হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত শেখ হাসিনা, মনিরুল ও হারুনসহ ১০ আসামির বিরুদ্ধে শুনানি ২৮ অক্টোবর পাক অভিনেতার সঙ্গে নুসরাত ফারিয়া

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত কোচের মেয়াদ বাড়াল আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৬ সাল পর্যন্ত আর্জেন্টিনার জাতীয় দলের কোচ হিসেবে চুক্তি নবায়ন করেছেন লিওনেল স্কালোনি। যার ফলে আসন্ন বিশ্বকাপের পর আরও চার বছর লা আলবিসেলেস্তেদের ডাগ আউট দেখা যাবে এই স্কালোনিকে। ৪৪ বছর বয়সী এই আর্জেন্টাইন ২০১৮ সালের আগস্ট থেকে মেসিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনের (এএফএ) সভাপতি চিকুই টাপিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছি যে, লিওনেল স্কালোনি ২০২৬ সালের কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। আমরা সকলে মিলে জাতীয় দলের সংঘবদ্ধ প্রকল্পে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।’

এ সময় স্কালোনির সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেছেন টাপিয়া। সেখানে দুজনকেই হাস্যোজ্বল অবস্থায় দেখা যাচ্ছে। ছবিটি চুক্তি নবায়নের পর তোলা।

নভেম্বরে কাতারে শুরু হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের চ্যালেঞ্জ এখন স্কালোনির সামনে। আসন্ন এই টুর্নামেন্টকে ঘিরে স্কালোনির ওপর পরির্পূণ আস্থা থেকেই ২০২৬ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে এএফএ।

এর আগে বুধবার ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জ্যামাইকার বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমি জাতীয় দলের সঙ্গে কাজ করে যেতে চাই। সভাপতির সাথেও আমার সুসম্পর্ক রয়েছে। আমরা সবসময়ই সাক্ষাৎ করে একে অপরের খোঁজ রাখার চেষ্টা করি।’

এদিকে, কাতারে অন্যতম ফেবারিট দল হিসেবেই খেলতে নামবে টানা ৩৫টি ম্যাচে অপরাজিত আকাশী-সাদা জার্সিধারীরা। সাম্প্রতিক সময়ে দলের তিন ফরোয়ার্ড লিওনেল মেসি, পাওলো দিবালা ও লাউতারো মার্টিনেজরাও বেশ ফর্মেই রয়েছেন। সে কারণে ফেবারিটের তকমা আরো ভালোভাবেই গায়ে লেগে গেছে স্কালোনির দলের।

কিউএনবি/অনিমা/২৯.০৯.২০২২/বিকাল ৪.৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit