শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আকাশে উড়ল বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত যাত্রীবাহী বিমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সফলভাবে আকাশে উড়ল বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত যাত্রীবাহী বিমান। ইসরাইলের এভিয়েশন এয়ারক্রাফট কোম্পানির নির্মিত বিমানটি সফলভাবে আকাশে উড়াতে সক্ষম হয়েছে। ৮ মিনিটের উদ্বোধনী ফ্লাইটে বিমানটি তিন হাজার ৫০০ ফুট উচ্চতায় উঠেছিল।

মঙ্গলবার সকালে ‘অ্যালিস’ নামের বিমানটি ওয়াশিংটনের গ্রান্ট কাউন্টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ৮ মিনিট আকাশে ভ্রমণ করে। খবর সিএনএনের।

এভিয়েশনের প্রেসিডেন্ট ও সিইও গ্রেগরি ডেভিস বলেন, এটি ইতিহাস। এটি বৈদ্যুতিক গাড়ি বা একটি সেলফোনের মতো ব্যাটারি প্রযুক্তি। ৩০ মিনিট চার্জ দিলে ৯ যাত্রী নিয়ে ১ ঘণ্টায় প্রায় ৪৪০ নটিক্যাল মাইল উড়তে সক্ষম।

বিমানটির সর্বোচ্চ গতি ২৫০ নট বা ঘণটায় ২৮৭ মাইল। একটি বোয়িং-৭৩৭ বিমানের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৫৮৮ মাইল।

গ্রেগরি ডেভিস আরও বলেন, বিমান চলাচলে বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণ মাত্রা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যেই বিদ্যুৎচালিত বিমান তৈরির কাজ করে তার কোম্পানি।

২০১৫ সালে ইভিয়েশন এয়ারক্রাফট প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিদ্যুৎচালিত বিমান তৈরির কাজ শুরু করে। মঙ্গলবারের ফ্লাইটের সব তথ্য সংগ্রহ ও পর্যালোচনার পর অ্যালিস বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ২০২৭ সাল নাগাদ বিমানটি বাজারে আসবে বলে আশা করা যাচ্ছে।

কিউএনবি/অনিমা/২৯.০৯.২০২২/দুপুর ১.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit