মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
পোল্যান্ডে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও সেনা পাঠাচ্ছে সুইডেন ‘বাংলা একাডেমি ফন্ট’ এর উদ্বোধন ইতালির নামে মালয়েশিয়ায় পাচার দুইজন গ্রেপ্তার  শার্শায় কভারভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলফার নিহত শার্শায় নেশাজাতীয় ২শ বোতল সিরাপসহ আটক ২ এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে  পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা।

সরকার পতনের দাবি ছড়িয়ে পড়ছে ইরানজুড়ে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে হিজাব আইন ও পুলিশ হেফাজতে তরুণীর মৃত্যুর প্রতিবাদে জোরালো হচ্ছে বিক্ষোভ। আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেছে দেশটির চলচ্চিত্র কর্মীসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। তারপরও বিক্ষোভ দমনে আরও কঠোর অবস্থানে নিরাপত্তাবাহিনী। বিষেকরা বলছেন, সরকার বিরোধী এই বিক্ষোভের ফলে আইনের কিছু সংস্কার আসলেও ইসলামিক রিপাবলিক অব ইরানের নীতি কাঠামোয় কোনো পরিবর্তন আসবে না। 

১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে ইরানে ক্ষমতায় আসে আয়াতুল্লাহ আলী খামেনি। চালু করেন কঠোর শরিয়া আইন। গেল ৪ দশকে অনেকেই এ আইনের প্রতিবাদ জানালেও বড় ধরণের বিক্ষোভ এই প্রথম।

বিশ্লেষকরা জানান, বহু বছরের দানা বাধা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে পুলিশি হেফাজতে ২২ বছরের তরুণী মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে। রাজপথে নামে নারীরা। পুলিশের সামনেই হিজাব পুড়িয়ে প্রতিবাদ জানান তারা। নারীদের সঙ্গে প্রথমবারের মতো এ আন্দোলনে যোগ দেন পুরুষরাও। 

পুলিশের গুলিও থামাতে পারেনি আন্দোলন। বরং খামেনি সরকারের পতনের দাবি ছড়িয়ে পড়ছে ইরানজুড়ে। 

আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা- ইউএন ওমেন বিবৃতিতে বিক্ষোভকারীদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। মানবাধিকার কাউন্সিলও নিপীড়ন বন্ধ ও ইন্টারনেট সেবা চালুর আহ্বান জানিয়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়েছেন দেশটির চলচ্চিত্র কর্মীরা।  

এ অবস্থায় প্রশ্ন উঠেছে চলমান বিক্ষোভে কি ক্ষমতাসীনরা হটবে? বিশ্লেষকরা বলছেন, এভাবে বিক্ষোভ চলতে থাকলে কিছু সংস্কার হতে পারে। তবে এই আন্দোলন ইসলামিক রিপাবলিক অব ইরানকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবে না।

তাদের মতে, মাসা আমিনির প্রজন্ম ইরানকে সেক্যুলার দেখতে চায়। যেখানে রাষ্ট্র তার নাগরিকের অধিকারকে সুরক্ষা দেবে।

কিউএনবি/অনিমা/২৯.০৯.২০২২/দুপুর ১.১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit