বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ডোমারে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৪ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে বিদ্যমান আন্তধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধন সুসংহত রাখা সহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নীলফামারীর ডোমারে অনুষ্ঠিত হয়েছে সামাজিক সম্প্রীতি সমাবেশ। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এতে সভাপতিত্ব করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম।

এসময় ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী, নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী প্রমূখ বক্তব্য রাখেন। এ ছাড়াও ধর্মীয় নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit