বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ধান চাষে বন উজাড় বন্ধের ঘোষণা ইন্দোনেশিয়ার আবুধাবিতে টাইগারদের তীব্র চ্যালেঞ্জে বিচলিত নন সিমন্স খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

দখলকৃত ভূখণ্ডে গণভোটে বিজয় দাবি রুশপন্থীদের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে হামলা চালিয়ে দখলে নেওয়া ভূখণ্ডের চারটি অঞ্চলে বিতর্কিত গণভোট সম্পন্ন করেছে রাশিয়া। ওইসব অঞ্চলে রাশিয়ার নিয়োগ দেওয়া কর্মকর্তারা দাবি করেছেন, গণভোটে রাশিয়ার অংশ হওয়ার পক্ষে রায় দিয়েছে সংখ্যাগরিষ্ঠ মানুষ। আলজাজিরা জানিয়েছে, বিতর্কিত ভোটকে অবৈধ ও জবরদস্তিমূলক আখ্যা দিয়েছে ইউক্রেন ও পশ্চিমা মিত্ররা।

দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খারসনে তাড়াহুড়ো করে গণভোটের আয়োজন করে রাশিয়া। চারটি এলাকা সম্মিলিতভাবে ইউক্রেনের ১৫ শতাংশ ভূখণ্ড। এসব এলাকার প্রায় ৪০ লাখ মানুষ বিতর্কিত গণভোটে অংশগ্রহণের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয়েছিলেন। ভোটে নির্বাচনী কর্মকর্তারা সেনাসদস্যদের পাহারায় মানুষের বাড়িতে বাড়িতে ব্যালট বাক্স নিয়ে গেছে। শুধু গতকাল মঙ্গলবার ভোটকেন্দ্র খোলা হয়। আন্তর্জাতিক স্বীকৃতি না থাকায় গণভোটের এই প্রক্রিয়া কোনো স্বতন্ত্র গোষ্ঠী পর্যবেক্ষণ করেনি।

রুশপন্থী কর্মকর্তারা জানিয়েছেন, গণভোট সম্পন্ন হওয়া চারটি অঞ্চলের সবগুলোতেই সবকটি ব্যালট গণনা সম্পন্ন হয়েছে। লুহানস্কের রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানকার ৯৮ দশমিক ৪ শতাংশ মানুষ রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। জাপোরিঝিয়ায় মস্কোর নিযুক্ত একজন কর্মকর্তা জানিয়েছেন, সেখানে এই হার ৯৩ দশমিক ১ শতাংশ। খারসনের ভোটিং কমিটির প্রধান জানিয়েছেন, সেখানকার ৮৭ শতাংশেরও বেশি মানুষ রাশিয়ার অংশ হওয়ার পক্ষে রায় দিয়েছে। স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন বলেছেন, অঞ্চলটির ৯৯ দশমিক ২ শতাংশ মানুষ রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন।

সূত্র: আলজাজিরা।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit