বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

রাশিয়া ও ইউক্রেন সফরে যাচ্ছেন আইএইএ মহাপরিচালক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি এ সপ্তাহে রাশিয়া ও ইউক্রেন সফরের আশা করছেন। জাপোরঝি পরমাণু বিদ্যুত কেন্দ্রের সার্বিক পরিস্থিতি বিষয়ে আলোচনা অব্যাহত রাখতে তিনি এ সফরে যাচ্ছেন। খবর তাস’র।

আইএইএ’র জেনারেল কনফারেন্সের ৬৬তম বার্ষিক অধিবেশনের ফাঁকে এ বিষয়ে বার্তা সংস্থা তাসের সংবাদদাতার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খুব শিগগিরই এ সফর হতে যাচ্ছে। চলতি সপ্তাহে আমরা এ সফরের আশা করছি।’

এ বিদ্যুত কেন্দ্রের চারদিকে একটি নিরাপত্তা বলয় গড়ে তোলার ব্যাপারে আলোচনার অগ্রগতির বিষয়ে মন্তব্যে আন্তর্জাতিক এ সংস্থার প্রধান বলেন, ‘আমি মনে করি আমরা এক্ষেত্রে অগ্রসর হচ্ছি।’

এর আগে গ্রোসি সম্মেলনের ফাঁকে রোসেতম সিইও আলেক্সি লিখাচেভের সঙ্গে সাক্ষাত করেন এবং জাপোরঝি এনপিপি’র চারদিকে একটি সুরক্ষা জোন গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। আইএইএ প্রধান মনে করেন, পরমাণু দুর্ঘটনার ঝুুঁকি কমানোর ব্যাপারে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এ সম্মেলনে গ্রোসি তার ভাষণে উল্লেখ করেন যে তিনি এ বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের সাথে আলোচনা অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছেন।

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit