শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

টি-টেনে খেলবে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরে দল পেয়েছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার।

সোমবার রাতে টি-টেন লিগের আগামী আসরের ড্রাফট অনুষ্ঠিত হয়।

সাকিব আল হাসান আগেই দল নিশ্চিত করেছিলেন। বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার ছিলেন তিনি। আর ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের আরও চারজন ক্রিকেটার। 

তারা হলেন নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী ও তাসকিন আহমেদ। তবে ড্রাফটে থাকলেও দল পাননি তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন।

আইকন ও অধিনায়ক হিসেবে সাকিবকে আগেই দলে নিয়েছিল বাংলা টাইগার্স। ড্রাফট থেকে বাংলা টাইগার্স নিয়েছে আরও দুই বাংলাদেশি ক্রিকেটার সোহান ও মৃত্যুঞ্জয়কে।

কাটার মাস্টার মুস্তাফিজকে দলে নিয়েছে টিম আবুধাবি। আর বর্তমান চ্যাম্পিয়ন ডেকান গ্লাডিয়েটর্স নিয়েছে তাসকিনকে।

আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টি-টেন লিগের ষষ্ঠ আসর।

কিউএনবি/অনিমা/২৭.০৯.২০২২/বিকাল ৩.৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit