রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

কঙ্গনাকে নিয়ে প্রশ্নে রাখি সাখাওয়ান্তের নাম নিলেন হেমা মালিনী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের বহু তারকাকে রাজনীতির ময়দানে দেখা গেছে। এ তালিকা বেশ দীর্ঘ। জয়া বচ্চন, হেমা মালিনী, শত্রুঘ্ন সিনহা, গোবিন্দ, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, কিরন খের, জয়াপ্রদা, সানি দেওল, উর্মিলা মাতন্ডকরসহ অনেকে রাজনীতির মাঠ কাঁপিয়েছেন। সম্প্রতি গুঞ্জন উঠেছে, বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউতকেও দেখা যেতে পারে রাজনীতির ময়দানে। এ নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নে হেসেছেন হেমা মালিনী।

হেমা মালিনী

বর্তমানে ভারতের কেন্দ্র সরকারে ক্ষমতাসীন দল বিজেপিতে ২০০৪ সালে যোগ দেন হেমা। উত্তর প্রদেশের মথুরার জনপ্রতিনিধি বলিউডের ‘ড্রিমগার্ল’খ্যাত এ অভিনেত্রী। শনিবার কঙ্গনা রানাউতের রাজনীতিতে আসা প্রসঙ্গে সংবাদমাধ্যমের পক্ষ থেকে হেমা মালিনীর প্রতিক্রিয়া চাওয়া হয়। তাকে বলা হয়, কঙ্গনা মথুরা থেকেই ভোটে দাঁড়াতে পারেন। সেটাই হতে পারে রাজনীতির ময়দানে তার অভিষেক। উত্তরে হেমা বলেন, ‘‘ভাল তো। ভগবান শ্রীকৃষ্ণ যা চান, তাই করবেন।’’

কঙ্গনা রানাউত

হেমার কথা শুনে তার আশপাশের লোকজন হেসে ফেলেন। বিজেপি নেত্রী এর পর আরও বলেন, ‘‘নির্বাচনে জেতার পর মথুরা থেকে যারা পালিয়ে যান, আপনারা তাদের চান না। অথচ, এই আপনারাই আবার মানুষের মাথায় ঢুকিয়ে দেন যে, মথুরা থেকে সিনেমার তারকারাই ভোটে দাঁড়াবেন। কাল দেখব, রাখি সাওয়ান্তও ভোটে দাঁড়াচ্ছেন’’।

কিউএনবি/অনিমা/২৫.০৯.২০২২/বিকাল ৩.১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit