শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

রোগীর চাপ বেড়েছে চাঁদপুর জেনারেল হাসপাতালে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৮ Time View

ডেস্ক নিউজ : চাঁদপুরে কয়েকদিনের প্রচণ্ড গরম ও দমকা আবহাওয়ায় শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। ফলে ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে শিশু রোগীর চাপে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। শিশু ওয়ার্ডে ৩১ বেডের বিপরীতে চিকিৎসা নিচ্ছে ১৭৪ জন শিশু রোগী। এমন পরিস্থিতিতে চিকিৎসকরা শিশু রোগীদের হাসপাতালের ফ্লোর ও বারান্দায় বেড দিয়ে সেবা দিয়ে যাচ্ছেন।

আজ রবিবার গিয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, গরম আবহাওয়ার কারণে আক্রান্ত হয়ে হাসপাতালে বাড়ছে শিশু রোগীদের সংখ্যা। বর্তমানে ১৭৪জন  শিশু রোগী চিকিৎসাধীন রয়েছে বলে কর্তব্যরত নার্সরা জানান। এদের মধ্যে জ্বর, ঠাণ্ডাজনিত, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগীর সংখ্যাই বেশি বলে জানা গেছে। গত দুইদিন প্রতিদিন গড়ে ৪০/৫০জন শিশু রোগী ভর্তি হচ্ছে। বিছানা সংকটে হিমশিম খাচ্ছে রোগী, অভিভাবকসহ হাসপাতাল কর্তৃপক্ষ। শিশু রোগীর চাপ বেশি হওয়ায় হাসাপতালের ফ্লোর ও বারান্দায় বেড দিয়ে শিশু রোগীদের সেবা দিতে হচ্ছে।

শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, গত কয়েকদিন হঠাৎ প্রচন্ড গরম আবহাওয়ার কারণে বয়োবৃদ্ধসহ শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ৩ দিনে হাসপাতালে প্রায় দুই শতাধিক রোগী ভর্তি হয়েছে। হাসপাতালের শিশু বিভাগে একমাস বয়স থেকে ৫ বছর বয়সী শিশুর সংখ্যাই বেশি। আবার অনেক শিশু রোগীর অভিভাবকরা হাসপাতালে এসে ডাক্তার দেখিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যাচ্ছেন।  

সদর উপজেলার শাহতলীর বাসিন্দা আসমা আক্তার বলেন, বাচ্চার বয়স আড়াই মাস। তার নিউমোনিয়া হয়েছে। তবে কোন সিট পাচ্ছি না। সিঁড়ির কাছে কোন রকম থেকে বাচ্চার চিকিৎসা নিচ্ছি। সহকারী রেজিস্টার (শিশু) ডা: মাহাবুব আলী খান বলেন, প্রচণ্ড গরমে শিশুরা ঘামানোর কারণে তারা জ্বর, সর্দি এবং ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে পড়ছে। প্রচন্ড গরমে তাদের শরীর ঘামিয়ে ভাইরাল ইনফেকশনের কারণে বেশি সমস্যায় পড়ছে। এমন অবস্থায় শিশুদের খোলামেলা ও সুতি কাপড় পড়ানো প্রয়োজন। শরীর ঘামিয়ে গেলে শুকনো কাপড় দিয়ে মুছে দিতে হবে। অভিভাবকদের আরও সচেতন হতে হবে। 

আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, প্রচণ্ড গরম আবহাওয়ার কারণে বয়োবৃদ্ধ এবং শিশুরা হঠাৎ জ্বর, সর্দি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ছেন। তাই গত বেশ কয়েকদিন ধরে হাসপাতালে শিশু রোগীদের প্রচুর চাপ দেখা দিয়েছে। তবে আমরা যথাসাধ্য রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করছি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit