বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার প্রণয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৫ Time View

ডেস্ক নিউজ : ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এখন ঢাকায় অবস্থান করছেন। বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে তিনি ঢাকায় পৌঁছান বলে ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে।

বাংলাদেশে ভারতের ১৮তম হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সদ্য বিদায়ী বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হচ্ছেন।

রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার মধ্য দিয়ে ভারতের এই নতুন হাইকমিশনারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। অতি শিগগিরই রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন তিনি।

প্রণয় কুমার ঢাকায় আসার আগে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। 

এছাড়া ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটোমিক এনার্জিতেও কাজ করেন প্রণয় কুমার ভার্মা। ১৯৯৪ সালে ফরেন সার্ভিসে যোগ দেয়ার পর ভারতীয় কূটনীতিক হিসেবে প্রণয় কুমার হংকং, সানফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতেও কাজ করেছেন।

এদিকে, ২০২০ সালের ৫ অক্টোবর থেকে বাংলাদেশে দায়িত্ব পালন শেষে বিক্রম কুমার দোরাইস্বামী চলতি বছরের ১৮ সেপ্টেম্বর দেশে ফিরে যান। তিনি যুক্তরাজ্যে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit