সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

জালে উঠল দুই মুখ, চার চোখের বিচিত্র মাছ!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মাঝেমধ্যেই সমুদ্রের নানা রকম বিচিত্র জীবের ভিডিও ভাইরাল হতে দেখা যায়। এ বার বিচিত্র দেখতে এক এশিয়ান কার্প মাছ ধরা পড়ল জালে। সেই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে কৌতূহল বাড়ছে— এমনও মাছ হয়?

ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্রের কাছে একটি হ্রদ থেকে পাওয়া গেছে দুই মাথা বিশিষ্ট এই আশ্চর্য মাছ। মাছটির দু’টি মুখ এবং ‘চারটি চোখ’ রয়েছে। 

কিছু অংশ দাবি করেছেন, যে জলাশয় থেকে মাছটি ধরা হয়েছে, সেটি দূষিত হওয়ার কারণে মাছের এই দশা। আবার অন্য একটি অংশের দাবি, এটি মাছের শারীরিক বিকৃতি।

মৎস্য বিজ্ঞানীরা অবশ্য দূষণের বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তাঁদের দাবি, যে জলাশয় থেকে মাছটি ধরা হয়েছে, সেটি যদি দূষিতই হত, তা হলে মাছটি বেঁচে থাকত না। এ ক্ষেত্রে তা হয়নি। তা হলে?

বিজ্ঞানীদের দাবি, শারীরিক বিকৃতির কারণেই এমনটা হয়েছে। গত জুনেই রাশিয়ায় এক মৎস্যজীবীর জালে ‘ড্রাগনের’ মতো দেখতে একটি বিচিত্র মাছ ধরা পড়েছিল। সেই মাছের ছবি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শোরগোল পড়ে যায়। যদিও পরে জানা যায় যে, কদাকার দেখতে যে প্রাণীটি ধরা পড়েছিল, আসলে সেটি রোমান ফেডোরস্টভ মাছ।

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit