বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

নোয়াখালীতে ফেনসিডিলসহ বিএনপি ও যুবদল নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৬ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলায় ফেনসিডিলসহ এক বিএনপি ও যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জসিম উদ্দিন (৩৬) জেলার সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও পৌরসভা যুবদলের সহ-সভাপতি এবং একই উপজেলার নুরুল আমিনের ছেলে ও বিএনপি নেতা ফারুক আহমেদ (৩৯)। সে সেনবাগ উপজেলার কাশিপুর গ্রামের  মৃত আবদুর রবের ছেলে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালাতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।  

এসব তথ্য নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী।  তিনি বলেন, গতকাল বুধবার রাত ৮টার দিকে চার বোতল ফেনসিডিলসহ উপজেলার ছাতারপাইয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। পরে বৃহস্পতিবার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।  এ ছাড়াও যুবদল নেতা জসিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮-১০টি মামলা রয়েছে। 

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit