শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

উইলি মুক্তি’র ”উপলব্ধি”

উইলি মুক্তি। কুইন্স, নিউইয়র্ক, ইউএসএ।
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪৮ Time View

 ”উপলব্ধি”
————–

কখনো কখনো উপর ওয়ালা আমাদেরকে হাত ভরে কিছু দিয়ে পরীক্ষা করেন আমরা সেটাকে কী ভাবে ব্যবহার করবো দেখার জন্য। আবার কখনো হাত পা বেঁধে না দিয়েও পরীক্ষা করে থাকেন, কতখানি ধীরতা নিয়ে খারাপ সময়টাকে আমরা অতিক্রম করতে পারব।

জীবনে নিখুঁত বলে কিছুই নেই।একটা শূন্যস্থান সর্বদাই থেকে যায়।মানুষ যা স্বপ্ন দেখে সবসময় তাই পূরন হতে হবে এমন কখনোই সম্ভব না। কারো জীবনই শতভাগ সম্পূর্ণ নয়।জরুরি না তোমার জীবনে সবকিছুই মন মতো নিখুঁত ভাবে হতে হবে।তারপরও কারণে অকারণে আমরা ঝাপিয়ে পড়ি নিজেকে শতভাগ নিঁখুত প্রমান করতে।

প্রত্যেকেই তার নিজ নিজ জ্বলন্ত আগ্নয়গিরিতে বাস করে। এই আপেক্ষিক বিষয়গুলো আমরা বুঝেও না বোঝার ভান করে থাকি।মানতে চাই না।একজনের প্রতি আরেকজন তীব্র অভিমান নিয়ে সহিষ্ণুতার সহিত নিজেকে নিয়ে যুদ্ধ করি, প্রতিনিয়ত অন্যের সাথে অভিনয় করি, তারপরও ভালো থাকার নাটক করে যাই। যতদিন মানুষের হৃদয় পরিশুদ্ধ থাকবে ততদিন একে অন্যের অনুভুতিকে স্বাচ্ছন্দ্য ও শুভেচ্ছা বিনিময়ের আভিব্যাক্তি প্রকাশ করবে।

অনুভুতির প্রতি সম্মান দেখানো হচ্ছে ভালোবাসা।মানুষের ভালো আচরণ হচ্ছে অন্যের অধিকার আর সব আচরণের মূলে রয়েছে আত্মসম্মান।

 

লেখিকাঃ উইলি মুক্তি। নিউইয়র্কের কুইন্স প্রবাসিনী। লেখালেখি করেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তাঁর লেখা বিশেষ আবেদন সৃষ্টি করে। আজকের এই লেখাটি উইলি মুক্তির ফেসবুক টাইমলাইন থেকে তাঁর অনুমতি স্বাপেক্ষে সংগৃহিত।

 

 

 

কিউএনবি/বিপুল/২৩.০৯.২০২২/ সকাল ১১.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit