বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

গোপীনাথপুর নতুন বাজার সোশ্যাল ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন। 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৪ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :”এসআইবিএল এজেন্ট ব্যাংকিং সবখানে, সবার প্রয়োজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপিনাথপুর নতুন বাজার সোশ্যাল ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকার হেড অফিস থেকে ফিতা কেটে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন, সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. মাহবুবুল আলম ও ম্যানেজিং ডিরেক্টর জাফর আলম। এ সময় একই সাথে সারাদেশের বিভিন্ন জায়গায় প্রায় ২২টি আউটলেট শাখার উদ্বোধন করা হয়।
সোশ্যাল ইসলামী ব্যাংক আখাউড়া শাখার তত্ত্বাবধানে পরিচালিত গোপিনাথপুর নতুন বাজার  এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা উদ্বোধনকালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেনে, আখাউড়ার শাখা ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ওহিদুল ইসলাম, গোপীনাথপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ জাকির হোসেন, আউটলেট এর স্বত্বাধিকারী মোঃ রেজাউল করিম লিটন, আখাউড়া শাখার সহকারী অফিসার কাজি ফরহাদ, নতুন বাজার আউটলেট শাখার ম্যানেজার আতিকুল ইসলাম, বাজার পরিচালনা কমিটির সভাপতি মমিনুল ইসলাম মলাই, যুবলীগ নেতা ইকবাল সরকার, বাজারের ব্যবসায়ী মোঃ বিল্লাল মিয়া, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রবাসী,  ব্যবসায়ীবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। 
আউটলেট শাখার স্বত্বাধিকারী রেজাউল করিম লিটন জানান, ব্যাংকিং কার্যক্রমের সুবিধা গ্রাম অঞ্চলে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা এই আউটলেট শাখাটি গোপীনাথপুর নতুন বাজারে চালু করেছি, আশা করি এটি থেকে আমরা সবাইকে সর্বোত্তম গ্রাহক সেবা দিতে পারব। আমাদের আউটলেট থেকে যেকোনো ধরনের হিসাব খোলা, টাকা জমা ও উত্তোলন, বিদেশি রেমিটেন্স উত্তোলন সহ সব ধরনের ব্যাংকিং সুবিদা চালু আছে।  আলোচনা ও দোয়া-মুনাজাতের পর উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit