বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

শর্ট ভিডিও থেকে আয়ের সুযোগ দিচ্ছে ইউটিউব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৮ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ইউটিউব তাদের পার্টনারশিপ প্রোগ্রামে উল্লেখযোগ্য পরিবর্তনের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের শর্ট ভিডিও ক্রিয়েটরদের সঙ্গে রেভিনিউ শেয়ার করবে। মূলত টিকটককে টেক্কা দিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মনে করছে প্রযুক্তি বিশেষজ্ঞরা। এরফলে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে আয় করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এতদিন ইউটিউবের শর্ট ভিডিওতে মনিটাইজেশনের সুবিধা পাওয়া যেতো না।

এসব নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ইউটিউবের চিফ প্রডাক্ট অফিসার নীল মোহন। তিনি বলেছেন, রেভিনিউর বিষয়টি আগামী বছর থেকে কার্যকর হবে। ফলে ক্রিয়েটররা আরও বেশি ভিডিও তৈরিতে উৎসাহিত হবেন।পার্টনার প্রোগ্রামের জন্য আগে ইউটিউবারদের ১ হাজারের বেশি সাবস্ক্রাইবার এবং ৪ হাজার ঘণ্টা ওয়াচ থাকতে হতো।

এখন শর্ট ক্রিয়েটররা পার্টনার প্রোগ্রামে যোগ দিতে পারেন যদি তাদের প্ল্যাটফর্মে ৯০ দিনে অন্তত ১০ মিলিয়ন (১ কোটি) ভিউ থাকে। মোহন আরও বলেন, বিজ্ঞাপন থেকে আয়ের ৪৫ শতাংশ ক্রিয়েটরদের প্রদান করা হবে। এমনকি মিউজিক ব্যবহার করে শর্ট ভিডিও আপ করলেও আয়ের পরিমাণ একই থাকবে।

সূত্র: TechCrunch

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit