শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

ঢাবির ভিসি চত্বর থেকে বঙ্গবন্ধু হল পর্যন্ত সড়কের সংস্কার দাবি জানিয়েছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪২ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পর্যন্ত সড়কের সংস্কার দাবি জানিয়েছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।আজ ২১ সেপ্টেম্বর বুধবার  রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন সংগঠনের রাজনৈতিক ফেলো শাখার সদস্যরা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পর্যন্ত সড়কটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ টি আবাসিক হল, একাধিক একাডেমিক ভবন ও শিক্ষা, কর্মকর্তা -কর্মচারীদের আবাসিক ভবনে যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থীদের কে চলাচল করতে হয়।বর্তমানে সড়কের বেহাল দশা এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।তাই সড়কটি দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা দরকার।
একইসাথে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি নিশ্চিত করার দাবি জানান তারা।এ সময় আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চীফ অফ পার্টি ড্যানা এল ওল্ডস । তিনি বলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ইয়ং লিডার ফেলোশিপ প্রোগ্রামটি সারাদেশে তরুণ রাজনীতিবিদদের সাথে রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্ব ,দক্ষতা,দ্বন্দ্ব নিরসন এবং দল সুসংগঠিতকরণের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করে থাকে।তারই ধারাবাহিকতায় আজকে এ বছরের ২০তম ক্লাসে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইডেন কলেজের শিক্ষার্থীদের নিয়ে তাদের বিভিন্ন  সমস্যা আলোচনা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ- সম্পাদক এডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলের ছাত্র এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহ -সম্পাদক এস এম রাকিব সিরাজী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, জাতীয় পার্টির(এরশাদ) ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের  ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আবু সাঈদ লিয়ন,ইডেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক রেহানা আক্তার শিরিন প্রমুখ।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit