বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

আশুলিয়ায় জাতীয় পার্টির নেতাকে সংবর্ধনা  

আশুলিয়া (ঢাকা)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৮ Time View
আশুলিয়া (ঢাকা)প্রতিনিধি : জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হাসনাত আজাদকে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য করায় গণ সংবর্ধনা ও অভিনন্দন জানিয়েছেন আশুলিয়া থানা জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ। বুধবার বিকেলে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট ধলপুর এলাকায় তাকে এই সংবর্ধনা দেয়া হয়। 
আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের  জাতীয় পার্টির সভাপতি মোঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় যুব নেতা মোঃ জিল্লুর রহমান, শ্রমিক নেতা আল কামরান, জাতীয় পার্টি ইয়ারপুর ইউনিয়ন সভাপতি মোঃ শরিফুল ইসলাম,  আশুলিয়া থানা সৈনিক পার্টির সভাপতি মোহাম্মদ আলী। 
এছাড়া  আরও উপস্থিত ছিলেন, জাতীয়  যুব সংহতির আশুলিয়া থানা  আহবায়ক মোঃ হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুব নেতা রবিউল হোসেন, স্বেচ্ছাসেবক পার্টির নেতা মোঃ শাহাদাৎ হোসেন স্বপন, মোঃ ইউনুস, মোঃ জাহাঙ্গীর আলম,  মোঃ রুবেল আহম্মেদ, মোঃ রফিক মিয়া, মোঃ সোহেল, টুনি বাবু, ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতা মোঃ রানা, আমিরুল ইসলাম চৌধুরী শিশির, ছাত্র নেতা মোঃ মনির হোসেন, মোঃ জয়।
এসময় আবুল হাসনাত আজাদ বলেন,দেশের মানুষ জাতীয় পার্টির সরকারের সময় ভালো ছিল। এখন দেশের মানুষ ভালো নেই। দেশে দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষকে দিশেহারা করে তুলেছে। দেশে দুর্নীতি ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে আনার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন।  জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের হুশিয়ার করে তিনি বলেন, জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র  করলে তাদেরকে দাঁত ভাংগা জবাব দেয়া হবে। 

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit