বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

ভারতে ইলিশ রফতানি বন্ধে হাইকোর্টে রিট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১২০ Time View

ডেস্কনিউজঃ ভারতে ইলিশ রফতানি বন্ধে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো: মাহমুদুল হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দায়ের করেন।

আবেদনে ভারতসহ অন্যকোনো দেশে কম দামে ইলিশ রফতানি বন্ধে বিবাদিদের নিষ্ক্রিয়তা অবৈধ ঘোষণা চাওয়া হয়েছে এবং ভারতে ইলিশ মাছ স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।

আগামী সপ্তাহে হাইকোর্টের একটি বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে রিটকারী এই আইনজীবী জানান।

রিটে বাণিজ্য, মৎস্য ও প্রাণিসম্পদ, পররাষ্ট্র, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতর এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানকে বিবাদি করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ হওয়া সত্ত্বেও অত্যাধিক দামের কারণে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী এই ইলিশ মাছ কিনার কথা চিন্তাও করতে পারে না। অন্যদিকে দেশের মধ্যবিত্ত জনগণও এই ইলিশ মাছ কিনতে হিমশিম খাচ্ছে। গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দরিদ্র কৃষকরা দুই মণ ধান বিক্রি করেও এক কেজি ইলিশ মাছ কিনতে পারছে না। ইলিশ মাছের দাম ১৬০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত কেজিতে গিয়ে ঠেকেছে। অপরদিকে বাংলাদেশের এই ইলিশ মাছ ভারতে মাত্র ১০ ডলার (প্রায় ৯৫০ টাকা) কেজি দরে রফতানি হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের বাজার মূল্যের চেয়ে প্রায় অর্ধেক দামে ভারতে ইলিশ রফতানি হচ্ছে।

রিট আবেদনে বিবাদিদের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী জনসাধারণের জন্য খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান কর্তব্য। অপরদিকে জনগণের স্বার্থে সর্বদা নিয়োজিত থাকা বিবাদিদের সাংবিধানিক দায়িত্ব।

আবেদনে বলা হয়েছে, দেশের বাজারের চেয়ে কম মূল্যে ভারতে ইলিশ রফতানি করার মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা দেশের সংবিধান লঙ্ঘন করেছেন। তারা দেশের মানুষের খাদ্য নিরাপত্তা ধ্বংস করেছেন এবং জনগণের স্বার্থবিরোধী কাজ করেছেন। এছাড়া রফতানি নীতি ২০২১-২৪ অনুযায়ী ইলিশ মাছ মুক্তভাবে রফতানিযোগ্য পণ্য নয়। তাই রিট মামলায় এই ইলিশ মাছ স্থায়ীভাবে রফতানি বন্ধের আবেদন করা হয়েছে। এছাড়া রিটে পর্যটন করপোরেশনকে ইলিশ মাছকেন্দ্রিক পর্যটনের বিকাশে কাজ করতে নির্দেশনা চাওয়া হয়েছে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর ভারতে ইলিশ রফতানি বন্ধে সরকারকে আইনি নোটিশ পাঠান আইনজীবী মো: মাহমুদুল হাসান।

বিপুল/২০.০৯.২০২২/ বিকাল ৪.৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit