বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

চৌগাছায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিমাত্রিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

এম এ রহিম, চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৯ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় কুঠিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিমাত্রিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী করা হয়েছে। আমরা করবো জয় এই স্লোগানকে সামনেরেখে এ অনুষ্ঠনের আয়োজন করা হয়। ১৯ সেপ্টেম্বর বিদ্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠনের আয়োজন করা হয়। পাঠ্য বইয়ে বাহিরে মেধাকে বিকাশিত করার লক্ষ্যে এই ব্যতিক্রম ধর্মী শিক্ষামূলক কর্মসূচির গ্রহণ করা হয়েছে বলে জানান বিদ্যালয়ের শিক্ষকরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন জানান, প্রতি সপ্তাহে শিক্ষার্থীদের মধ্যে একদিন সাধারণ জ্ঞান, চিত্রাঙ্কন, কবিতা ও পরিস্কার পরিছন্ন বিষয়ে প্রতিযোগীতা মূলক অনুষ্ঠান করা হয়। তারই ধারাবাহিকতায় দুমাস শেষে আজ সোমবার বিকালে বিদ্যালয়ের সভাকক্ষে সৃজনশীল শিক্ষা বিকাশের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন। সহকারি শিক্ষক মামুন শামীম আক্তার লিখনের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিদ্যালয়ের সভাপতি এস এম সাইফুর রহমান বাবুল, বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, ভাস্কর আতিয়ার রহমান, ছাত্রলীগ নেতা হাসান রেজা, সুস্মিতা বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক কোহিনুর বেগম, নাজনীন সুলতানা, নার্গিস আক্তার, তানসী
রলাহী, নাজনীন রহমান ও অবিভাবক শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit