বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

আশুলিয়ায় শ্বাসরোধে কথিত দাদা’কে হত্যা

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৭ Time View
মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় একটি ঘর থেকে এক অজ্ঞাত (৪০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার রাত ৮টার দিকে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর এলাকায় মো. আসলামের মালিকানাধীন টিনসেড বাড়ির একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার রাতে ওই কক্ষে ভাড়া থাকা দম্পতির ‘দাদা’ পরিচয়ে সেখানে আসেন ওই অজ্ঞাত ব্যক্তি। এ ঘটনার পর থেকে ওই দম্পতি পলাতক রয়েছে।
বাড়ির মালিক ও প্রতিবেশীরা জানান, বাড়ির একটি কক্ষে সবুজ ও জেসমিন নামে এক দম্পতি গত পাঁচ মাস ধরে বসবাস করে আসছিলো। গত রাতে জেসমিনের ‘দাদা’ পরিচয়ে এক ব্যক্তি গ্রাম থেকে বেড়াতে আসেন। পরে আজ সোমবার সারা দিন তাদের ঘর থেকে কোন সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। এমনকি বাইরের যৌথ রান্না ঘরে সারাদিন তাদের কাউকে দেখতে না পেয়ে সন্দেহ হয়। এরপরে কক্ষের কাছে গিয়ে দেখা যায় দরজা তালা দেওয়া। দুই মাসের ঘর ভাড়া বকেয়া ছিল বলে প্রথমে সবাই ভেবেছিল ভাড়া না দিয়ে হয়তো পালিয়েছে তারা। কিন্তু তালা ভেঙ্গে ঘরের মেঝেতে গলায় গামছা পেছানো অবস্থায় ওই ‘দাদা’ পরিচয় দেওয়া ব্যক্তির মরদেহ দেখতে পান তারা। পরে আশুলিয়া থানায় খবর দেওয়া হয়।
রাজিদা বেগম নামে এক প্রতিবেশী বলেন, শনিবার গভীর রাত পর্যন্ত তাদের ঘরে সাউন্ডবক্সে উচ্চ শব্দে গান বাজছিলো। পলাতক দম্পতি সুবজ ও জেসমিন। তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া। তবে পরিচয় সঠিক কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সবুজ রাজমিস্ত্রীর কাজ করতো ও জেসমিন গৃহিনী। এ বিষয়ে আশুলিয়া থানার এসআই মিলন ফকির বলেন, নিহতের মরদেহ ময়ণা তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে দম্পতি। তবে নিহতের পরিচয় পাওয়া গেলে জানা যাবে তারা আসলেই আত্মীয় কিনা। হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit