শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

হামলা-গুলি: জেলা-উপজেলায় বিএনপির প্রতিবাদ সমাবেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১০০ Time View

ডেস্ক ‍নিউজ : নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণ ও হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন এ কর্মসূচির কথা জানান দলটির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।

এতে বলা হয়, দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী লীগের নৃশংস হামলার প্রতিবাদে রোববার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগরসহ সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা, মহানগর ও উপজেলা সদরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

রাজধানীতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টায় এ প্রতিবাদ সমাবেশ হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

গত ১ সেপ্টেম্বর বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে যুবদলের এক কর্মীর মৃত্যু হয়, যেখানে পুলিশের বিরুদ্ধে সরাসরি গুলি চালিয়ে হত্যার অভিযোগ ওঠে। এরপর থেকেই বিএনপির কর্মসূচিতে হামলা ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিস্তর কর্মসূচি ঘোষণা করে দলটি। 

ওই কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে গুলশানে বিএনপির পূর্বনির্ধারিত মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে হঠাৎ হামলা চালানো হয়। রাস্তার বিপরীত পাশ থেকে কিছু লোক ইটপাটকেল ছুড়তে থাকে। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ বেশ কিছু নেতাকর্মী আহত হন। একটি ইটের টুকরো তাবিথ আউয়ালের মাথায় লাগে। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া এদিন সন্ধ্যায় কুমিল্লার মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু ও তার স্ত্রীর ওপর হামলার অভিযোগ করেছে দলটি। ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা এ হামলা চালায় বলে দাবি করেছে বিএনপি।

বরকতউল্লা বুলুর ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে বলে অভিযোগ পাওয়া যায়। শনিবার রাত ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বড় পোল এলাকায় এ ঘটনা ঘটে।

কিউএনবি/অনিমা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit