শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

জিএম কাদেরকে অনিয়ন্ত্রিত বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান রওশন এরশাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৪ Time View

ডেস্ক নিউজ : দেশ ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে অনিয়ন্ত্রিত বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। 

শনিবার গুলশানে দলীয় কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম সভায় সভাপতির ভাষণে ভ্যার্চুয়ালি এ আহ্বান জানান তিনি । এ সময় বেগম এরশাদ বলেন, হিন্দু মহাজোটের একাংশের এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে জাপা চেয়ারম্যান অগণতান্ত্রিক ভাষায় পার্টির নেতৃবৃন্দকে ফায়ার করবেন, এমন হুমকি দেন। যা শিষ্টাচার বহির্ভূত। 

রওশন এরশাদ বলেন, পার্টির চেয়ারম্যানের এ ধরনের বক্তব্য দেশজুড়ে লাখো লাখো এরশাদ প্রেমি নেতাকর্মীকে আহত করে। বিরোধী দলীয় নেতা আরো বলেন, ২৬ নভেম্বর আহুত পার্টির জাতীয় সম্মেলনে সারা দেশ থেকে এরশাদ পাগল নেতাকর্মীরা অংশ নিয়ে পল্লীবন্ধুর রেখে যাওয়া জাতীয় পার্টির আদর্শে উদ্ভাসিত হয়ে গণমানুষের বিরজমান সমস্যাগুলো উপস্থাপন করবেন।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যদের উদ্দেশে রওশন এরশাদ বলেন, আপনারা জনগণের স্বার্থ সংরক্ষণের ভ্যানগার্ড। আগামী দিনে আমাদের বিজয় নিশ্চিত, ইনশাআল্লাহ। তাই কারো উস্কানিমূলক বক্তব্যে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে সম্মেলন সফল করতে কঠোর পরিশ্রমের আহ্বান জানান রওশন এরশাদ।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্’র সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন খান, এসএমএম আলম, সাবেক এমপি এমএ গোফরান, সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, অধ্যাপক মো. ইকবাল হোসেন রাজু, সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদ, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাবেক এমপি নরুল ইসলাম মিলন, সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকী, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, প্রেসিডিয়াম সদস্য ক্কারী হাবিবুল্লাহ বেলালী, সাবেক প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর ও শ্রমিক নেতা শাহ্ আলম তালুকদার।

প্রসঙ্গত, ২৬ নভেম্বরের সম্মেলন সফল করতে সভায় ঢাকা মহানগর সমন্বয় কমিটিসহ মোট ১১টি সাংগঠনিক টিম ও ২২টি সাব কমিটি গঠন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit