মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

কেমন ছিল ফেদেরারের অবসর ঘোষণার সেই মুহূর্ত?

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক : চোটের কাছে হার মেনে টেনিসকে বিদায় জানিয়ে দিয়েছেন সুইস কিংবদন্তি রজার ফেদেরার। ২০টি গ্ল্যান্ড স্ল্যাম জয়ীকে লেভার কাপের পর আর প্রতিযোগিতামূলক টেনিসে দেখা যাবে না। গত বৃহস্পতিবার তার অবসর ঘোষণার সেই মুহূর্তটি কেমন ছিল? যিনি গত তিন দশক টেনিস ছাড়া কিছু ভাবেননি, তিনি কীভাবে তিনি ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিয়েছিলেন?

অসংখ্য ভক্তের প্রশ্নের জবাবে ফেদেরার নিজেই সোশ্যাল সাইটে জানিয়েছেন সেই মুহূর্তের অনুভূতির কথা। সোশ্যাল সাইটে ফেদেরার লিখেছেন, ‘খবরটা দেওয়ার সময় আমার পাশে মা, বাবা এবং মিরকা ছিল। কে ভেবেছিল এই যাত্রা এত দীর্ঘ হবে? অবিশ্বাস্য!’ সেই পোস্টে মা লিনেট, বাবা রবার্ট এবং স্ত্রী মিরকার সঙ্গে ছবিও দিয়েছেন ফেদেরার। সুইস মহাতারকা অবসর নেওয়ায় টেনিসপ্রেমীদের মনখারাপ। রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচের মতো প্রতিপক্ষও হতাশা গোপন করেননি। অথচ ফেদেরার নিজে বলছেন, অবসর ঘোষণার মুহূর্ত ছিল দুর্দান্ত। ফেদেরার মানেই আসলে চমক। যে হাতে টেনিস বিশ্বকে শাসন করেছেন ২৪ বছর ধরে, সেই হাতেই লিখেছেন অবসরপত্র।

টানা ২৩৭ সপ্তাহ এটিপি র‍্যাংকিংয়ের এক নম্বরে থাকা ফেদেরার হাঁটুর চোটের জন্য গত বছর উইম্বলডনের পর থেকে খেলতে পারেননি। সে জন্য এটিপি র‍্যাংকিংয়ের বাইরে চলে যান! অথচ তিনিই ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি ৩৬ বছর বয়সে বিশ্বের প্রবীণতম খেলোয়াড় হিসাবে এটিপি র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছিলেন। ২৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার থেমে গেল হাঁটুর চোটে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit