শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

পল্টনে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের সঙ্গে হকারদের মারামারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর পল্টনে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের সঙ্গে হকারদের মারামারির ঘটনায় দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পল্টন মোড়ে ঘটনাটি ঘটে।  আহতরা হলেন তৃতীয় লিঙ্গের কমলা (১৮), লিজা (১৮), রশি (১৮) ও রুমি (১৯)। হকারদের মধ্যে ফেরদাউস আহমেদ (২১) ও আদিজ মিয়া (২৫) নামে দুজন আহত হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঘটনাটি পল্টন থানা পুলিশকে জানানো হয়েছে। আহত কমলা জানান, সাথীদের নিয়ে পল্টন মোড়ে একটি ভ্রাম্যমাণ খাবারের দোকানে খেতে যান। তখন হকাররাও সেখানে বসে খাবার খাচ্ছিলেন। কমলাদের উদ্দেশ্য করে তারা দ্রুত খেয়ে উঠে চলে যেতে বলেন। এ নিয়ে বাগবিতণ্ডা ও পরে মারামারি হয় দুই পক্ষের মধ্যে।

এদিকে আহত হকার আদিজ বলেন, এক রিকশাযাত্রীর কাছ থেকে হিজড়ারা ১০ টাকা দাবি করে। ওই যাত্রীর কাছে খুচরা টাকা না থাকায় তিনি ১০০ টাকা দিয়ে বাকি ৯০ টাকা ফেরত চান। কিন্তু হিজড়ারা পুরো টাকা নিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি প্রতিবাদ করেন। এতে হিজড়ারা উত্তেজিত হয়ে তাকে মারধর করেন। পরে অন্য হকাররা এসে বাধা দিলে মারামারি শুরু হয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন মিয়া বলেন, এ ঘটনায় অভিযোগ নিয়ে এখনো কেউ আসেনি। কেউ এলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit