শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

১৫ দফা দাবীতে সিলেট সম্মিলিত রাইডার্স গ্রুপের মানববন্ধন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট সম্মিলিত রাইডার্স গ্রুপ এর উদ্যোগে রাইড-শেয়ারিং পরিসেবাকে শ্রমিক ও যাত্রী বান্ধব করার উদ্দ্যেশে উবারের নতুন ইংরেজি চুক্তিনামার বিরুদ্ধে ১৫ দফা যৌক্তিক দাবীতে ২৪ঘন্টা স্বেচ্ছায় কর্মবিরতি পালন শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। (১৪ সেপ্টেম্বর) বুধবার সকালে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মুহাইমিন আহমদ এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আব্দুল হাসিব ফরাজী এবং সহ-সাংগঠনিক সম্পাদক শরিফ আহমদ যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট কোথায় যাবেন রাইড-শেয়ারিং গ্রুপের সহ-সভাপতি সৈয়দ শাইদ হোসেন সাবু, ডে নাইট রাইড-শেয়ারিং ক্লাবের সভাপতি নজির উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক শেখ মো: শাহজাহান, রাইডার্স ক্লাবের সভাপতি মো: গোলাম রহমান শিপু, সাধারণ সম্পাদক শেখ দ্বিয়াউল হক রেজা, সুরমা রাইডার্স ক্লাবের সভাপতি মো: জাহেদ আহমদ, সিলেট কোথায় যাবেন রাইড-শেয়ারিং গ্রুপের সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম রায়হান, এসকেআরজির সাধারণ সম্পাদক রেজাউল করিম রানা প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit