বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী

কোভিডে আরও ১ মৃত্যু, শনাক্ত ৪০২

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩৬ জনে।

এ সময় ৪০২ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ৭৪৩ জন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার কোভিডে একজনের মৃত্যু হয়েছে এবং ৪৩৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে নমুনা সংগ্রহ করা হয় ৪ হাজার ৮১৬টি ও নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ৭৮১টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৮ দশমিক ৪১ শতাংশ।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট এক কোটি ৪৮ লাখ ৩ হাজার ৫৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

কিউএনবি/অনিমা/১৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit