শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু, আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগ দেশের মূল সড়ক নেটওয়ার্কে ভোলাকে যুক্ত করার সিদ্ধান্ত রসুলপুর আমড়া ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক॥ ফুলবাড়ীতে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে॥ শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ শিশুদের গোপনীয়তা লঙ্ঘন মামলা নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক আজকের স্বর্ণের দাম: ২২ আগস্ট ২০২৬ রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি ১০ ইঞ্চির পিজ্জা অর্ডার করে পেলেন ৭ ইঞ্চি, মোটা অঙ্কের ক্ষতিপূরণ কারাগারে ইমরান খান ‘চরম নির্যাতনের’ শিকার : বোন উজমা খান

মিয়ানমারে বিস্ফোরণের শব্দে কাঁপছে নাইক্ষ্যংছড়ি

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৯ Time View

ডেস্কনিউজঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি মিয়ানমার সীমান্তের ঘুমধুম থেকে শুরু করে, সদর ইউনিয়নের আছারতলী পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার সীমান্ত এরিয়া রয়েছে বাংলাদেশের। ওই সীমান্তের কোথাও না কোথাও প্রতিদিন মিয়ানমারের অভ্যন্তরে ওই দেশের বিদ্রোহী সংগঠন আরকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীর মাঝে সংঘর্ষ চলছে। এ সংঘর্ষের কারণে তাদের মাঝে রক্তের স্রোত বইছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

রোববার সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত প্রথমে তুমুল বেগে তারপর থেমে থেমে বিকট শব্দ করে আওয়াজ এসেছে নাইক্ষ্যংছড়ির ৩টি পয়েন্টের দুই কিলোমিটার ভেতরে।

সীমান্তে বসবাসকারী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘুমধুমের ৩৫ সীমান্ত পিলার দিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কিছু সময় পরপর বিস্ফোরণের বিকট আওয়াজ আসে।

জামছড়ি বাসিন্দা মোহাম্মদ কামাল জানান, ৪৩ ও ৪৪ সীমান্ত পিলার দিয়ে বিকট শব্দ তুলে বিস্ফোরণের আওয়াজ শুরু হয় সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত।

এ বিষয়ে ঘুমধুমের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ এবং নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আবছার ইমনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, লোকমুখে শুনেছি কিন্তু কোনো ক্ষয়ক্ষতি নেই। তবে সীমান্তে বসবাসরতরা আতঙ্ক আছেন।

সম্প্রতি আন্তর্জাতিক আইন অমান্য করে ঘুমধুমের তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশের প্রান্তে এসে মিয়ানমারের যুদ্ধবিমান ও ফাইটিং হেলিকপ্টার একাধিকবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে। ওই দেশের সেনাবাহিনীর ব্যবহৃত গোলাবারুদ বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়াতে ভাবিয়ে তুলেছে সীমান্তে বসবাসরত মানুষকে।

কিউএনবি/বিপুল/১১.০৯.২০২২/ রাত ১১.২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit