রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
কর্মসূচি ডাকবে জামায়াত, তাতে ঢুকে পড়বে আওয়ামী লীগ: রাশেদ খাঁন আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন চীনা বিনিয়োগে বাংলাদেশে প্রায় এক লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে: রাষ্ট্রদূত ওয়েন খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট; সেকেন্ডে ছাড়া হচ্ছে ৯ হাজার কিউসেক পানি উৎসবমুখর পরিবেশে ঢাকায় শেষ হলো ২য় এম্বেসি ইনডোর গেমস কাপ্তাই হ্রদের চাপ কমাতে বাঁধের ১৬ কপাট ৩ফুট খুলে দিয়েছে কর্তৃপক্ষ সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক

রাজা চার্লসের চেয়েও বেশি সম্পদ বেকহ্যাম পরিবারের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক ইংল্যান্ড অধিনায়ক ডেভিড বেকহাম ও তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহামের পারিবারিক সম্পদ এখন ব্রিটেনের রাজা চার্লস ৩ এর ব্যক্তিগত সম্পদের চেয়েও বেশি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মেট্রো।

প্রতিবেদনে জানানো হয়েছে, বেকহ্যাম পরিবারের মোট সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় ১ দশমিক ১৮৫ বিলিয়ন পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ১৫৫ কোটি টাকার সমান। রাজা চার্লস তৃতীয়ের ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ৬৮০ মিলিয়ন পাউন্ড।

ফুটবল বিনিয়োগ, ফ্যাশন ব্যবসা, ব্র্যান্ড চুক্তি এবং মিডিয়া প্রকল্পের মাধ্যমে গত কয়েক বছরে বেকহ্যাম পরিবারের সম্পদ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ফুটবল ক্লাব ইন্টার মিয়ামিতে ডেভিড বেকহ্যামের বিনিয়োগ বড় ভূমিকা রেখেছে। ২০২৩ সালে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ক্লাবটিতে যোগ দেওয়ার পর এর জনপ্রিয়তা ও বাণিজ্যিক মূল্য দ্রুত বেড়ে যায়।

ডেভিড বেকহ্যাম ক্লাবটির সহ-মালিক এবং প্রতিষ্ঠার পর থেকেই এর উন্নয়ন কার্যক্রমে যুক্ত রয়েছেন। এছাড়া ভিক্টোরিয়া বেকহ্যামের ফ্যাশন ও বিউটি ব্যবসাও পরিবারের আয়ের বড় উৎস হিসেবে উঠে এসেছে। সাবেক স্পাইস গার্লস সদস্য ভিক্টোরিয়া নিজের বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ডকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করেছেন। বিজ্ঞাপন, স্পন্সরশিপ এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে চুক্তি থেকেও বেকহ্যাম পরিবার কোটি কোটি পাউন্ড আয় করছে।

এদিকে বেকহাম নামের নেটফ্লিক্স ডকুমেন্টারি সিরিজটিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সিরিজটিতে ডেভিড বেকহ্যামের ফুটবল ক্যারিয়ার, পারিবারিক জীবন ও বিশ্বজুড়ে তার খ্যাতির গল্প তুলে ধরা হয়েছে। পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার এক দশকের বেশি সময় পরও ডেভিড বেকহ্যাম বিশ্বের অন্যতম পরিচিত ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে জনপ্রিয়তা ধরে রেখেছেন।

 

 

কিউএনবি/আয়শা/ ১৬ মে ২০২৬,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit