শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০ শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী ৬ লাখে বিক্রি হলো ‘নেতানিয়াহু’, সাড়ে তিনে ‘ডোনাল্ড ট্রাম্প’

কুমিল্লা বিভাগের দাবি পূরণের আশ্বাস প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৩ Time View

ডেস্কনিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ক্ষমতায় আসার পর একটা একটা করে সব প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। কুমিল্লা বিভাগ যদি জনগণের দাবি হয়ে থাকে ইনশাল্লাহ তা বাস্তবায়ন হবে।

শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর এলাকায় একটি পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বিএনপি জনগণের দল। এ দলটি শুধু জনগণের কল্যাণে কাজ করে। নির্বাচনে যে সব প্রতিশ্রুতি আমরা দিয়েছি প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে, ধৈর্য ধরে আমাদের পাশে থাকতে হবে।

তারেক রহমান বলেন, আমরা নির্বাচনের আগে বলেছিলাম কৃষকদের উন্নয়নে কাজ করব। ক্ষমতায় যাওয়ার পরপর আমরা ১২ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ করেছি। আমরা সরকার গঠনের পর দশদিনের মধ্যেই কৃষিঋণ মওকুফ করে দিয়েছি। এতে ১২ লাখ কৃষক ঋণমুক্ত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। কুমিল্লা থেকে প্রচুর পরিমাণে কৃষি পণ্য দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হয়। আপনাদের দাবি হচ্ছে একটি কৃষি বিশ্ববিদ্যালয়। আমি আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলব। আমরা যত দ্রুত সম্ভব কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের চেষ্টা করব।

প্রধানমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার দেশের মানুষের উপর অত্যাচার, নির্যাতন, গুম, খুন, গুলি করেছে। তারা দেশের মানুষের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। যার ফলে দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত চাপে আছে। এজন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। জনগণের যে চাওয়া আমরা সবকিছু বাস্তবায়ন করব।

জনগণ হচ্ছে বিএনপির আসল শক্তি উল্লেখ করে তিনি আহ্বান জানান, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করি। করব কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন সহ প্রমূখ নেতৃবৃন্দ।

কিউএনবি/বিপুল/১৬.০৫.২০২৬/বিকাল ৪.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit