বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
রাশিয়ার ভয়াবহ হামলায় কাঁপল কিয়েভ, নিহত ১৩ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় আড়াই হাজার, নিখোঁজ ৫০ হাজার ‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু’ আরব সাগরে মার্কিন হেলিকপ্টার জরুরি অবতরণ, ক্রু নিখোঁজ রুশ বাহিনীকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিয়েছে চীন: রিপোর্ট রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী ভারত সফরে গিয়ে মস্তিষ্কে ৩৮ পরজীবী নিয়ে ফিরলেন নারী, অতঃপর… জন্মহার বাড়াতে পিতৃত্ব-মাতৃত্বকালীন ছুটি বাড়াল ফ্রান্স জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর বড় পর্দায় ‘শিকার’ করবেন অপু বিশ্বাস

দ্বিতীয় সেশনেও গেল ৩ উইকেট

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩২ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম সেশনে তিন উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় সেশনেও স্বস্তি পায়নি। লাঞ্চের পর মাত্র ১৫ রান তুলতেই আরও তিন উইকেট হারিয়ে বসে দল। ৫৪ ওভারে বাংলাদেশের রান দাঁড়িয়েছে ১৬৮, হাতে আছে ৪ উইকেট।

লাঞ্চের পরই ব্যাটিংয়ে নেমে একটা সুযোগ পেয়েছিলেন মুশফিকুর রহিম। সাজিদ খানের বলে উইকেটকিপার রিজওয়ানের হাতে ক্যাচ দিয়েছিলেন তিনি। ফিল্ড আম্পায়ার আউট দেননি। পাকিস্তান রিভিউ নেওয়ার কথা ভাবলেও শেষ পর্যন্ত নেয়নি। পরে রিপ্লেতে দেখা যায় বল মুশফিকের গ্লাভস ছুঁয়েই গিয়েছিল। সেই জীবন পেয়েও বড় ইনিংস খেলতে পারেননি। খুররম শাহজাদের ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ হয়ে ২৩ রানে ফিরলেন মুশফিক।

এর আগে আউট হয়ে যান অধিনায়ক নাজমুল হোসেন। মুহাম্মদ আব্বাসের বলে ২৯ রানে ফিরেছেন তিনি। মুশফিকের পর মেহেদী হাসান মিরাজও বেশিক্ষণ টিকতে পারেননি। শাহজাদের বাউন্সারে ক্যাচ দিয়ে মাত্র ৪ রানে ফিরেছেন তিনি। ৩৮ ওভারে বাংলাদেশের ছয় উইকেট পড়ে যায়। এরপর লিটন দাস ও তাইজুল ইসলাম মিলে দলকে সামলে নিয়েছেন। সপ্তম উইকেটে দুজনে ৫২ রানের জুটি গড়েছেন। লিটন দায়িত্বশীলভাবেই খেলছেন। এই জুটিতে ৩৯ রানই এসেছে লিটনের ব্যাট থেকে।

 

 

কিউএনবি/আয়শা/ ১৬ মে ২০২৬,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit