বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৬ Time View
মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি : সংবাদ সম্মেলন করে নিজের সভাপতি পদ থেকে স্বেচ্ছায় অব্যাহিতর সিদ্ধান্ত প্রত্যাহার করলেন আশুলিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদুল্লাহ মুন্সী।

রোববার দুপুরে আশুলিয়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করে তিনি এ প্রত্যাহার করেন। এসময় তিনি বলেন, আমি দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী হিসেবে সকল ধরনের রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ করেছি। আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ ও অধীনস্ত সকল ইউনিটের নেতাকর্মীদের অসহযোগিতার কারণে মৌখিকভাবে সংবাদ সম্মেলন করে সংগঠনের সভাপতি পদ থেকে গত ১২ ফেব্রুয়ারিতে অব্যাহতি চেয়েছিলাম।

তিনি আরো বলেন, আমার সংগঠনের সকল নেতাকর্মী আমাকে রাজনৈতিক কর্মকান্ডে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিধায় আমার সিদ্ধান্ত পরিবর্তন করে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং আমি আমার পূর্বের সিদ্ধান্ত প্রত্যাহার করলাম।

এসময় আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ মনির হোসেন, শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ রাসেল খানসহ থানা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit