বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

বিয়ের প্রলোভনে ধর্ষণ ও ভিডিও ধারণ, নরসিংদীত আসামী গ্রেপ্তার

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬০ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী: বরিশালের কাউনিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ডিভোর্সি এক নারীকে ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণ করে হুমকির মামলার প্রধান আসামী মোঃ আনাচ মিয়া (৪০)কে গ্রেপ্তার করেছে র‌্যাব ১১। রোববার দুপুরে এই তথ্য জানিয়েছেন র‌্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো: শামীম হোসেন। এর আগে গত শনিবার সন্ধ্যায় নরসিংদীর রায়পুরা থানাধীন ঝাউকান্দির বেগমাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ আনাচ রায়পুরার বেগমাবাদ ঝাউকান্দি এলাকার মনতাজ মিয়ার ছেলে। মামলার বরাতে র‌্যাব জানায়, রায়পুরার বেগমাবাদ এলাকার বাসিন্দা এবং কুয়েত প্রবাসী আনাচ মিয়া একজন অভ্যাসগত যৌন অপরাধী। সে চার বছর আগে ফেসবুকে বরিশালের কাউনিয়ার ৩৮ বছর বয়সী একজন ডিভোর্সী নারীর (৩৮) সাথে ভুয়া প্রেমের সম্পর্ক তৈরি করে। আনাচ মিয়া গত ২৪ আগস্ট বরিশালের কাউনিয়ায় ওই নারীর বাড়িতে যায়। এসময় বিয়ের প্রলোভনে আনাচ তাকে ধর্ষণ করে এবং তার একটি নগ্ন ভিডিও তৈরি করে। এরপর কৌশলে পালিয়ে নরসিংদীর রায়পুরায় নিজ বাড়িতে চলে আসে। এরপর তার সাথে যৌন সম্পর্ক চলমান না রাখলে ওই নারীকে তার নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি দেয়।

এই ঘটনায় ভুক্তভোগী ওই নারী মানসিকভাবে উদ্বিগ্ন হয়ে কাউনিয়া থানায় মামলা করেন। র‌্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো: শামীম হোসেন বলেন, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর অনুরোধে মামলার আসামী আনাচ মিয়াকে র‌্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প রায়পুরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার নিকট হতে আলামত হিসেবে ০১ টি স্যামসাং গ্যালাক্সি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এতে ১৪৬ টি নগ্ন ছবি ও ভিডিও সংরক্ষিত রয়েছে। পরে তাকে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ রাহাতুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১১.০৯.২০২২/দুপুর ২.৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit