শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

মসজিদুল হারামে রোবটে শোনা যাবে তিলাওয়াত

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : মক্কার গ্র্যান্ড মসজিদের মুসল্লিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কাজ করছে জেনারেল প্রেসিডেন্সি বিভাগ। এরই অংশ হিসেবে মসজিদে শুরু হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির রোবটের ব্যবহার। এরই মধ্যে রোবটের সাহায্যে জমজমের পানি বিতরণ ও প্রয়োজনীয় প্রশ্নোত্তরের কাজ করা হচ্ছে। এ পর্যায়ে পবিত্র কোরআন তিলাওয়াত, খুতবা ও আজান শুনতে রোবট চালু করা হয়।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) ডিজিটাল ট্রান্সফরমের রোবট কার্যক্রমটি উদ্বোধন করেন শায়খ আবদুর রহমান আল সুদাইস। জানা যায়, রোবটের মাধ্যমে মসজিদুল হারামে ইমাম ও মুয়াজ্জিনদের তিলাওয়াত ও আজান শুনতে পাবেন মুসল্লিরা। রোবটটি দুইভাবে কাজ করবে। এক. স্ক্রিনে যেকোনো বিষয়ের বারকোড বের করে ব্যক্তিগত মোবাইলে তা ধারণ করা যাবে। দুই. রোবটযোগে ভয়েসের মাধ্যমে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। সাপ্তাহিক রুটিন ও জুমা বিষয়ক বিভিন্ন তথ্যও পাওয়া যাবে।

এর আগে কভিড-১৯ মহামারি সংক্রমণ রোধে অত্যাধুনিক রোবটের মাধ্যমে জমজম পানি বিতরণ শুরু করা হয়। তা ছাড়া পবিত্র মসজিদুল হারামকে জীবাণুমুক্ত রাখতে ১০টি অত্যাধুনিক রোবট চালু করা হয়, যা একাধারে পাঁচ-আট ঘণ্টা জীবাণুমুক্ত রাখার কাজ করবে। পাশাপাশি অত্যাধুনিক রোবটের মাধ্যমে মুসল্লিদের ওমরাহ ও ইসলাম বিষয়ক জিজ্ঞাসার জবাবসহ ইসলামী পণ্ডিতদের সঙ্গে কথা বলার স্বয়ংক্রিয় ব্যবস্থা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit