শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে মারামারি, গ্রেফতার ৩৯১

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় এ পযর্ন্ত গ্রেফতার হয়েছেন অন্তত ৩৯১ জন।

বাঁচা মরার লড়াইয়ে পাকিস্তানকে প্রায় ধরাশায়ী করেই ফেলেছিল আফগানিস্তান। তবে শেষ ওভারে নাসিম শাহর দুই ছক্কায় ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় পায় পাকিস্তান। মাঠে সেদিন তর্কে জড়িয়ে হাতাহাতিতে লিপ্ত হন আফগানিস্তান ও পাকিস্তানের দুই খেলোয়াড়। ফরিদ আহমাদ ও আসিফ আলীকে অবশ্য সে কারণে শাস্তির মুখোমুখি হতে হয়েছে। দুজনের ম্যাচ ফির ২৫ শতাংশ কাটা হয়েছে, দুই জনই পেয়েছেন একটি করে ডিমেরিট পয়েন্ট।

মাঠের বাইরেও উত্তেজনা ছড়িয়েছে এই ম্যাচ। সেদিন শারজাহর গ্যালারিতে উপস্থিত আফগান সমর্থকরা ম্যাচ হেরে চড়াও হন পাকিস্তান সমর্থকদের ওপর। এর পর পাকিস্তানিরাও পাল্টা জবাব দিলে রণক্ষেত্রে রূপ নেয় স্টেডিয়ামের গ্যালারি। বেশ কিছু ভিডিওতে দেখা যায় পাক সমর্থকদের দিকে চেয়ার খুলে ছুঁড়ে মারছেন আফগান সমর্থকরা।

এতে করে যে মাঠের অবকাঠামো ক্ষতিগ্রস্থ হয়েছে, তা বলাই বাহুল্য। আমিরাতের পুলিশ চটেছে এই কারণেই। সব মিলিয়ে ৩৯১ সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে ৯৭ জন দর্শককে শ্রীঘরে নেওয়া হয়েছে মাঠের অবকাঠামোর ক্ষতি করার কারণে। এছাড়াও ১১৭ সমর্থককে গ্রেফতার করা হয়েছে প্রতিপক্ষ সমর্থকদের আক্রমণের দায়ে।

নিউজওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের ওপর বড় শাস্তিই নেমে আসতে যাচ্ছে। বড় অংকের জরিমানা তো আছেই, ভিসা বাতিলসহ আজীবনের জন্য আরব আমিরাতে প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে প্রমাণিতদের।

কিউএনবি/অনিমা/১০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit