রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

দেশের মানুষ শেখ হাসিনাকেই ক্ষমতায় রাখবে: খাদ্যমন্ত্রী

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৩ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের সর্বত্র উন্নয়ন হয়েছে। তাই আগামী নির্বাচনে আবারও দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শুক্রবার দুপুরে নওগাঁর নিয়ামতপুরে জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বাংলাদেশে আর কখনো তত্বাবাধয়ক সরকার আসবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচন ইভিএম না ব্যালেটে হবে তা ঠিক করবে নির্বাচন কমিশনার।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বিএনপি দেশে আগুন সন্ত্রাস আর জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করে তুলেছিলো। তারা আবারও আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। আওয়ামীলীগের নেতাকর্মীদের শরীরে শেষ বিন্দু পরিমান রক্ত থাকতে তাদের এই ষড়যন্ত্র সফল হবে না। এসময় তারেক জিয়াকে উদ্দেশ্যে করে মন্ত্রী বলেন, দেশের মানুষ আর ঘোলা পানিতে মাছ শিকার করতে দিবে না।

সাহস থাকলে দেশে এসে রাজনীতি করেন। আগামী নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের সাংগঠনিক কর্মকান্ড আরো শক্তিশালী ও সুসংগঠিত করার আহবান জানান মন্ত্রী। সম্মেলনে কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, নওগাঁ জেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক সুমন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিল্পব প্রমূখ বক্তব্য রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit