শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কাগজপত্র পুড়িয়ে দিয়ে সেই দেশ থেকে বেরিয়ে গেছেন ইরানের কর্মকর্তারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ ইউরোপের মুসলিম প্রধান অধ্যুষিত ও ন্যাটোভুক্ত দেশ আলবেনিয়া বুধবার মধ্যপ্রাচ্যের দেশ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। আলেবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামা দেশটিতে অবস্থানরত ইরানের সকল কূটনীতিকদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে এমন নির্দেশনার পর বৃহস্পতিবার দুটি গাড়িতে করে ইরান দূতাবাসের কর্মকর্তারা বেরিয়ে গেছেন।

তবে এর আগে দূতাবাসের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে দিয়েছেন তারা। তারা বেরিয়ে যাওয়ার পর খালি দূতাবাসের ভেতর অভিযান চালায় আলবেনিয়ার এন্টি টেরোরিজম পুলিশ। সেখানে দীর্ঘ সময় অবস্থান করেন পুলিশ সদস্যরা। রয়টার্সের সাংবাদিক জানিয়েছেন, তিনি দেখেছেন দূতাবাসের ভেতর কাগজপত্র পোড়ানো হচ্ছে এবং সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। এদিকে আলবেনিয়ার ওপর ইরান সাইবার হামলা চালানোয় এমন কঠোর সিদ্ধান্ত নেয় দেশটি। জুলাইয়ে এ সাইবার হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে সেটি তদন্ত করে ইরানের সংশ্লিষ্টতা পাওয়া যায়। 

ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে একটি ভিডিও বার্তায় আলবেনিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, এই মুহূর্তে ইসলামিক রিপাবলিক ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি আরও বলেন, এরকম কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সাইবার হামলার কারণে। এই হামলায় সরকারি পরিসেবাগুলো বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল।

ইরানের সঙ্গে আগে থেকেই উত্তেজনামূলক সম্পর্ক ছিল আলবেনিয়ার। ২০১৪ সালে ইরানের নিষিদ্ধ ঘোষিত পিপলস মুজাহিদিন গ্রুপের প্রায় ৩ হাজার সদস্যকে আশ্রয় দিয়েছিল আলবেনিয়া। এরপর তাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।
এর আগে আলবেনিয়ার ওপর সাইবার হামলার চেষ্টা চালিয়েছিল ইরান। কিন্তু সেগুলো ব্যর্থ করে দেওয়ার দাবি করেছিল ইউরোপের দেশটি। এদিকে আলবেনিয়ার ন্যাটো মিত্র যুক্তরাষ্ট্রও জানিয়েছে, ১৫ জুলাই ইরান আলবেনিয়ার ওপর বড় ধরনের সাইবার হামলা চালিয়েছিল।

ইরান আলবেনিয়ার এমন সিদ্ধান্তে ক্ষুদ্ধ হয়েছে। তারা বলেছে এসব অভিযোগ ভিত্তিহীন। 

সূত্র:  আল আরাবিয়া

 

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit