মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন ॥ হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত শেখ হাসিনা, মনিরুল ও হারুনসহ ১০ আসামির বিরুদ্ধে শুনানি ২৮ অক্টোবর পাক অভিনেতার সঙ্গে নুসরাত ফারিয়া

নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে তালা,কর্মচারীরা অবরুদ্ধ  

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৬ Time View
নোয়াখালী প্রতিনিধি : শতভাগ শিক্ষার্থীর আবাসিক সুবিধা নিশ্চিতকরণসহ ছয় দফা দাবিতে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সকাল থেকে অভিযুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। পরে একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ সমাবেশ ও ক্লাশ বর্জন চলছে।  

দশম ব্যাচের শিক্ষার্থী নূর মোহাম্মাদ নাঈম বলেন, আমরা প্রতিষ্ঠান থেকে যে অধিকার গুলো পাওয়ার কথা তা আমরা পাচ্ছিনা।  এজন্য আজকে মূলত আমরা ৬দফা দাবি নিয়ে একত্রিত হয়েছি। দাবি গুলো হচ্ছে, হোস্টেল ডাইনিংয়ে ফ্যান,লাইট, চেয়ার,টেবিল সংকট। হোস্টেলে পানির মোটর ও ট্যাংক সমস্যা। কর্মচারীদের দায়িত্বহীন আচরণ যার কারণে প্রত্যেক ব্যাচের ক্লাস ব্যাহত হয়। হোস্টেলের চারপাশ অপরিষ্কার। লাইব্রেরীতে পড়ার পরিবশে নেই। একই সঙ্গে  লাইব্রেরীতে পর্যাপ্ত বই না থাকা, টেবিল,ফ্যান,লাইট ও লাইন সংকট। ওয়াশরুমে ট্যাপ,স্ট্যান্ড,স্যানিটারি সামগ্রী এবং পানি নিষ্কাশন ব্যবস্থা অপর্যাপ্ত। এ সকল সমস্যার দ্রুত সমাধান করা।   

পঞ্চম বর্ষের শিক্ষার্থী কাইছি আজমি রিদন বলেন,নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে নিজস্ব হাসপাতাল না থাকা, পানি না থাকা, ডেঙ্গু মশা নিবারণ না করা,  হোস্টেলে ডাইনিং ও ফ্রেন্ড রাইট শেয়ার টেবিল ক্রোকারিজ সামগ্রী সংকট, হোস্টেলের পানির ফিল্টার এবং ট্যাংক সমস্যা, প্রত্যেক ক্লাস হোস্টেলের চারপাশ পরিষ্কারসহ  ৬ দফা দাবিতে ছাত্র ও ছাত্রীদের বিক্ষোভ সমাবেশ ও ক্লাশ বর্জন চলছে। আজ সকাল ৯ টা থেকে ক্যাম্পাসে ৩শ ৫০ জন ছাত্র-ছাত্রী ক্লাশ বর্জন করে এ আন্দোলন শুরু করে। একই সঙ্গে সকাল থেকে অভিযুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তারা অবিলম্বে দাবিগুলো মেনে নিয়ে আজকের মধ্যে কাজ শুরু করতে হবে। তারা যতক্ষণ পর্যন্ত কাজ শুরু না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দাবি মেনে নিয়ে কাজ শুরু না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। অধ্যক্ষ মুখেমুখে দাবি মেনে নিলেও কোন কাজ করেনা। আমরা আগেও অভিযোগ দিয়ে কোন প্রতিকার পাইনি।    

একপর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবির কথা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুস সালাম নিকট তুলে ধরেন।  এ দিকে দাবি গুলোর বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক এখনো কোনো বক্তব্য দেয়নি কর্তৃপক্ষ। নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুস সালাম প্রধান ফটকে তালা দেওয়ার অভিযাগ নাকচ করে দিয়ে বলেন, শিক্ষার্থীদের ছয় দফা দাবি গুলো শুনেছি। আলোচনা করে দাবি গুলো সমাধান করা হবে।

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit