শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন বিষয়ে আশ্বস্ত করলেন কমিশনার

মেয়াদ উত্তীর্ণ রং দিয়ে কেক: লাখ টাকা অর্থদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৩ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এসময় মেয়াদ উত্তীর্ণ রঙ ও ফুড কালার দিয়ে জন্মদিনের কেক তৈরির অভিযোগে ‘মৌচাক বেকারি’কে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এসময় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে এস বিষয়ে সর্তক করা হয়েছে।সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার অধিদপ্তর নোয়াখালীর সহকারি পরিচালক মো. কাউসার মিঞার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে বেগমগঞ্জে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চৌমুহনী বাজারের ‘মৌচাক বেকারি’তে মেয়াদ উত্তীর্ণ রঙ ও ফুড কালার ব্যবহার করে জন্মদিনের কেক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং আগামীতে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন  বেগমগঞ্জ মডেল থানার একদল পুলিশ।

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit