বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

রান্নার সময় আগুনে পুড়ে কলেজশিক্ষিকার মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৬ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লায় রান্না করার সময় গ্যাসের আগুনে দগ্ধ হয়ে তাহমিনা মুনা (৩২) নামে এক কলেজশিক্ষিকার মৃত্যু হয়েছে। 

রোববার রাতে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। 

মুনা জেলার দেবিদ্বার উপজেলার নবীয়াবাদ এলাকায় অবস্থিত কুমিল্লা মডেল কলেজের বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। সোমবার দুপুরে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্বামী নাট্যকর্মী আবৃত্তি শিল্পী সুমন সালাহউদ্দিন। মুনার বাবার বাড়ি নগরীর পাথুরিয়াপাড়ায়। বাবার নাম মো. ইউনূছ মিয়া। স্বামীর বাড়ি চান্দিনা উপজেলার হারং ভূঁইয়াবাড়িতে। 

মুনার স্বামী জানান, গত ২৯ আগস্ট রাতে নগরীর রেইসকোর্স ভাড়া বাসায় গ্যাসের আগুনে দগ্ধ হন তার স্ত্রী। তাকে রক্ষা করতে গিয়ে তিনি নিজেও আহত হন। এ সময় তাদের জরুরি ভিত্তিতে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তখন কর্তব্যরত চিকিৎসক জানিয়েছিলেন মুনার কোমরসহ শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে, তার অবস্থা ছিল সংকটাপন্ন। নেওয়া হয়েছিল আইসিইউতে। তার ২ বছর ৩ মাসের একটি কন্যাসন্তান রয়েছে। 

কলেজের প্রতিষ্ঠাতা ও দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, কলেজের একজন মেধাবী শিক্ষিকাকে এমনভাবে বিদায় জানাতে আমরা প্রস্তুত ছিলাম না। তার এমন মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit