বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

চীনের দক্ষিণ-পশ্চিমে ৬.৬ মাত্রার ভূমিকম্প, নিহত ৭

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৬। সোমবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ভূমিকম্পের পর সিচুয়ান প্রদেশের বেশ কয়েকটি শহরে ‘পাহাড়ের ভূমিধসের কারণে ঘরবাড়ির গুরুতর ক্ষতি’ হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। এছাড়া একই প্রদেশের কিছু এলাকায় টেলিযোগাযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার (২৬ মাইল) দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার গভীরে।

অবশ্য তাৎক্ষণিকভাবে আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন জানিয়েছে, ৫০০ জনেরও বেশি উদ্ধারকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এছাড়া আশেপাশের এলাকায় বেশ কিছু আফটারশক (পরাঘাত) রেকর্ড করা হয়েছে।

ইউএসজিএস এর তথ্য অনুসারে, প্রাথমিক ভূমিকম্পের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে পূর্ব তিব্বতে ৪.৬ মাত্রার একটি ছোট কম্পন আঘাত হেনেছে।

এছাড়া চলতি বছরের জুন মাসে দক্ষিণ-পশ্চিম চীনে দুটি ভূমিকম্পে অন্তত চারজন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়।

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit