বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

জানালার গ্রিল বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৬ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে জানালার গ্রিলের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত জহিরুল ইসলাম শান্ত (২৩) জেলার সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মালেক ব্যাপারী বাড়ির আবুল কাশেমের ছেলে।  রোববার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বসুরহাট উত্তর বাজারের শাহীন মেটাল ওয়ার্কসপে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শান্ত বসুরহাট উত্তর বাজারের শাহীন ওয়ার্কসপ মেটালে চাকরি করত। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে দোকানের অন্য কর্মচারি আরজুসহ গ্যারেন্ডার মেশিন দিয়ে জানালার গ্রিলের কাজ করার সময় হঠাৎ শান্ত বিদ্যুস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  তাৎক্ষণিক সঙ্গে থাকা আরজু দোকানের মেইন সুইচ বন্ধ করে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।        

কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার (এসআই) সোহেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।   বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেন কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলী আশরাফ। পরবর্তীতে নিহতের পরিবারের মতামতের ভিত্তিতে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।    

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit