বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

চৌগাছায় সার বিক্রির নিয়ম না মানাই ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা

এম এ রহিম, চৌগাছা (যশোর)
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৯ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় নিয়ম না মেনে সার বিক্রির অভিযোগে বিসিআইসি সার ডিলার মেসার্স মনোয়ারা ট্রেডিংকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

উপজেলার পাশাপোল ইউনিয়নের পাশাপোল বাজারের বিসিআইসি সার ডিলার মেসার্স মনোয়ারা ট্রেডিংকেসার বিক্রি প্রতিনিধিকে ক্যাশ মেমো না দেয়া, রেজিষ্টার খাতা সম্পুনভাবে আপডেট না করা এবং মূল্য তালিকার লালশুলু না টানানোর অভিযোগে এই জরিমানা আদায় করাহয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, কৃষক যাতে সরকারের বেঁধে দেওয়া দরে সার কিনতে পারে সেটি নিশ্চিত করতে এ অভিযান। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ধারায় আজ এই সার ডিলারকে জরিমানা করা হয়েছে। কৃষকের কাছে ন্যায্যমূল্য সার পৌঁছাতে এ অভিযান চলবে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit