শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচে অনন্য রেকর্ড গড়ল শারজাহ

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে শনিবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোর পর্বে মুখোমুখি হয় আফগানিস্তান ও শ্রীলংকা। আর ম্যাচে টস হওয়ার সঙ্গে সঙ্গেই গড়া হয়ে যায় একটি রেকর্ড। অবশ্য দল দুটির খেলোয়াড়দের কোনো রেকর্ড নয়; রেকর্ডটি গড়েছে খেলার মাঠ। ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের রেকর্ড গড়েছে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম।

শুক্রবার হংকং ও পাকিস্তানের লড়াইয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডের রেকর্ডে ভাগ বসায় শারজাহ। এখন পর্যন্ত ২৮০ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সিডনিতে। কাল ২৮১তম ম্যাচ আয়োজন করে সিডনিকে ছাড়িয়ে যায় শারজা। ১৯৮২ সালে সংযুক্ত আরব আমিরাতে নির্মাণ করা হয় শারজাহ স্টেডিয়াম।  একসঙ্গে ১৬ হাজার দর্শক গ্যালারিতে বসে খেলা দেখতে পারে এতে।  নির্মাণের দুই বছর পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় শারজায়। শ্রীলংকা-পাকিস্তান ওয়ানডে দিয়ে উদ্বোধন হয়েছিল এ মাঠের। 

এর পর থেকে ওয়ানডেতে সর্বোচ্চ ২৪৪ ম্যাচ হয়েছে শারজায়। এই সংস্করণে দেড়শর বেশি ম্যাচ হয়েছে আর কেবল দুটি মাঠে। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে ১৬৩ ওয়ানডে ও সিডনিতে ১৫৯ ওয়ানডে। তবে শারজায় টেস্ট ম্যাচ হয়েছে মাত্র ৯টি। শারজাহতে প্রথম টেস্ট ম্যাচ হয় ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান লড়াইয়ের মধ্য দিয়ে। সবশেষ টেস্ট এই মাঠে হয় ২০১৬ সালে। সেখানেও প্রতিপক্ষ ছিল ওই দুই দল।

আর শারজাহে টি-টোয়েন্টি হয়েছে এখন পর্যন্ত ২৮টি। আফগানিস্তান ও স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে শারজাহতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি প্রথম মাঠে গড়ায় ২০১৩ সালে। টি-টোয়েন্টির ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে মিরপুর শেরেবাংলা ক্রিকেট গ্রাউন্ড। এখানে সর্বোচ্চ টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে ৫৯টি। টেস্টের বেলায় এগিয়ে লর্ডসের মাঠ, ১৪৩টি। তবে অন্যরকম একটি রেকর্ড রয়েছে মিরপুর শেরেবাংলার, যা বিশ্বের অন্য কোনো স্টেডিয়ামের নেই।২০০৬ সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটের সূচনা হয়। মাত্র ১৬ বছরে এই ভেন্যুতে ১৯৫ ম্যাচ হয়েছে। এত অল্প সময়ে অন্য কোনো ভেন্যুতে এত বেশি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit