বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

 বিক্রিকালে ৯ শতাধিক ইয়াবাসহ যুবক আটক  

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪০ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তার থেকে ৯০২ পিস ইয়াবা ও ১ টি মোবাইল জব্দ করা হয়। আটককৃত মো. আরিফ (৩২) উপজেলার মধ্যম লক্ষিদিয়া গ্রামের মো.ইব্রাহিমের ছেলে।গতকাল শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্ব লক্ষিদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

হাতিয়া কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শফিউল কিঞ্জল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্ব লক্ষিদিয়া গ্রামে অভিযান চালায় হাতিয়া কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশনের একটি দল। এসময় ইয়াবা  বিক্রিকালে ৯০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি আরিফকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারিকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। 

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit