রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগ ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬০ বস্তা জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৬ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে বিভিন্ন স্থানে লাইসেন্স ছাড়াই সার বিক্রির অভিযোগ পাওয়া গেছে। শুধু লাইসেন্স ছাড়াই নয়, সরকার নির্ধারিত মূল্যের পরিবর্তে উচ্চমূল্যে সার বিক্রির অভিযোগ রয়েছে। ফলে ভ্রাম্যমান আদালত শনিবার অভিযান চালিয়ে উপজেলার নেঙ্গুড়াহাট বাজার থেকে একটি দোকান থেকে ৬০ বস্তা সার জব্দ ও ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।

জানাযায়, সরকার ইউরিয়া ও ফসফেট সারের প্রতিকেজি বিক্রয়মূল্য নির্ধারন করেছেন ২২ টাকা হারে। অপরদিকে ফসফেট সারের মূল্য নির্ধারন করেছেন প্রতিকেজি ১৫ টাকা। তবে অভিযোগ রয়েছে প্রয়োজনের তুলনায় বাজারে সরবরাহ কম থাকার অজুহাতে অধিকাংশ খুচরা ডিলারগন বিশেষ করে পৌরশহর, রাজগঞ্জ, খেদাপাড়া, চিনাটোলা, কুয়াদা, নেহালপুর, ঢাকুরিয়া, নেঙ্গুড়াহাট, রোহিতাসহ বিভিন্ন স্থানে উচ্চমূল্যে সার বিক্রি করছেন।

উপজেলা কৃষি অফিসার আবুল হাসান জানান, সহকারি কমিশনার(ভূমি) আলী হোসেনের নেতৃত্বে বিকেলে চারটার দিকে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের নেঙ্গুড়াহাট বাজারের মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সে অভিযান চালানো হয়। এ সময় লাইসেন্স দেখাতে ব্যর্থ হওয়ায় এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি করা এবং অবৈধভাবে বিভিন্ন স্থানে মজুদজাত করায় ৩৭ বস্তা ইউরিয়া, ১৭ বস্তা সালফারসহ বিভিন্ন প্রকারের মোট ৬০ বস্তা সার জব্দ ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট আইনে বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক আজিজুর রহমানের বিরুদ্ধে একটি মামলা করা হয়। কৃষি অফিসার আবুল হাসান জানান, জব্দকৃত ৬০ বস্তা সার ন্যায্যমূল্যে চাষীদের কাছে বিক্রি করা হবে। সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলী হাসান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit