রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

শার্শায় চাঁদা না পেয়ে বিএনপি নেতার গোডাউন থেকে সিমেন্ট লুট ; আটক ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৬ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় চাঁদা না পেয়ে বিএনপি নেতা সিমেন্ট ব্যবসায়ী শামছুর রহমানের গোডাউন থেকে সিমেন্ট লুটের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ২ টার সময় শার্শার লক্ষনপুর বাজারে । আটককৃতরা হলো গোড়পাড়া  গ্রামের আশিক সাগর (২০), আমতলা গাতিপাড়া গ্রামের হাসেম মিয়ার ছেলে ফরহাদ (১৯) ও কেষ্টপুর গ্রামের নূর আলী শেখের ছেলে এরশাদ আলী (২৬)। এর মধ্যে ফরহাদ ও এরশাদ ভ্যান চালক। এ ঘটনার প্রতিবাদ করায় লুটকারীরা সফিউদ্দিন (৩৫) এক ব্যাক্তিকে পিটিয়ে আহত করে। আহত সফি উদ্দিন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে ব্যবসায়ী শামছুর রহমান গোড়পাড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ করতে গেলে স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মিদের বাধার মুখে পড়ে অভিযোগ করতে পারেনি। তবে এ ঘটনায় আওয়ামীলীগ নেতা কর্মিরা স্থানীয় ভাবে বসে মিমাংশা করার প্রতিশ্রতি দিয়েছেন।

সূত্রে জানাগেছে, লক্ষনপুর ইউনিয়নের মাজামারা গ্রামের চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী লাল্টুু (৪৫) আওয়াসীলীগের ছত্র ছায়ায় থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। এক পর্যায় সন্ত্রাসী লাল্টু শুকুবার সকালে লক্ষনপুর ইউনিয়ন বিএনপি’র সাধারনে সম্পাদক লক্ষনপুর বাজারের বিশিষ্ঠ সিমেন্ট ব্যবসায়ী শামছুর রহমানের কাছে চাঁদা দাবি করে। শামছুর রহমান চাঁদা দিতে অস্বিকার করে। এই ঘটনায় রাগে ও ক্ষোভে সন্ত্রাসী লাল্টু শনিবার বেলা ২টার সময় অস্ত্রের মুখে শামছুর রহমানের সিমেন্টের গোডাউন থেকে ২৪ বস্তা সিমেন্ট লুট করে। ঘটনার সময় ট্রাক থেকে গোডেউনে লেবাররা সিমেন্ট আনলোড করছিল। তখন লেবাররা সিমেন্ট লুটে বাধাদেয় ও চিৎকার করে। এ সময় শামছুর রহমান ঘটনা স্থলে এসে লক্ষনপুর পুলিশ ফাঁড়িতে ফোন করেলে তখনই পুলিশ আসে। পুলিশ তাৎক্ষনিক ঘটনার সাথে জড়িত আশিক সাগর সহ ২জনকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। এ সময় প্রধান চাঁদাবাজ লাল্টু ও রাসের পালিয়ে যায়।

অফিযোগ রয়েছে লাল্টু ও রাসেলের নেতৃত্বে লক্ষনপুর ইউনিয়নে একটি সন্ত্রাসী বাহীনি রয়েছে। সন্ত্রাসী লাল্টু ও রাসেলের নেতৃত্বে পরিচালিত বাহীনির বিরুদ্ধে এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। স্থানীয় আওয়ামীলীগনেতা ও কতিপয় জনপ্রতিনিধিদের ছত্রছায়ায় থাকার কারনে প্রশাসন সহকেউ এদের বিরুদ্ধে প্রতিবাব করতে সাহস পাআনিা। এ ঘটনায় লক্ষনপুর বাজারে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি প্রশাসনের দৃষ্টি প্রয়োজিন। এ ব্যাপারে জানতে চাইলে গোড়পাড়া আইসি ক্যাম্পের ইনচার্জ ফজরুর রহমান ফজলু জানান, অভিযোগ পেলে অপরাধীর বিরুদ্ধে তদন্ত করে আইনের ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit