রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

নওগাঁর আত্রাইয়ে ভূঁয়া চিকিৎসক শ্রীঘরে

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯১ Time View

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে এক ভূঁয়া চিকিৎসকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশান চত্বর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ভূঁয়া চিকিৎসক হামিদুল (৪৬) উপজেলার খোলাপাড়া গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানায় র্দীঘদিন যাবত হামিদুল পল্লী চিকিৎসক হিসাবে এলাকায় রোগীর চিকিৎসা করে আসছিলো।

এলাকায় চিকিৎসক হিসাবে পরিচিত হওয়ার পরে বেশী অর্থ উপার্জনের আশায় উক্ত হামিদুল নিজেকে এমবিবিএস (ডেন্ডাল) চিকিৎসক হিসাবে পরিচয় দিয়ে এলাকার সহজ সরল মানুষের সঙ্গে প্রতারনা করে মোটা টাকা হাতিয়ে নিতে শুরু করে। তথ্য সূত্রে জানা যায়, বাংলাদেশ ডেন্ডাল এন্ড মেডিক্যাল কাউন্সিল (ইগউঈ) তার ভূয়া কার্যক্রমের বিরুদ্ধে ২০১৯ সালে শাহবাগ থানায় একটি সিআর মামলা দায়ের করেন। এ বিষয়ে মামলার বাদী মোঃ আনোয়ার উল্লাহ্র সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি জানান, গ্রেতারকৃত হামিদুল মেডিক্যাল সাইন্সে পড়াশোনা না করে বিএমডিসি থেকে (এ-৮৩৭২৫) ভ’ঁয়া রেজিঃ নাম্বার সংগ্রহ করে।

সেই সাথে এলাকায় নিজেকে এমবিবিএস (ডেন্ডাল) চিকিৎসক দাবি করে ব্যানার ফেস্টুন ঝুঁলিয়ে সাধারণ মানুষদের সাথে প্রতারণা শুরু করে। তাকে নিয়ে যখন বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় তারপর-ই ঘটনাটি আমাদের নজরে আসে। আর তখনই আমরা প্রতারক হামিদুলের বিরুদ্ধে প্রতিষ্ঠানিক ব্যবস্থাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করি। তাকে ভূঁয়া ডাক্তার এবং প্রতারক হিসাবে চিহিৃত করে ১১ এপ্রিল ২০১৯ইং সালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এছাড়া ওই ভূঁয়া চিকিৎসক হামিদুলকে সকল ধরনের চিকিৎসা সেবা দেওয়া থেকে বিরত থাকতে বলা হয় এবং বিষয়টি স্থানীয় প্রশাসনকে নজর দারি করার জন্য অনুরোদ করা হয়। এ ঘটনায় আত্রাই থানার অফিসার্স ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, বাংলাদেশ ডেন্টাল এন্ড মেডিক্যাল কাউন্সিলের (শাহবাগ থানা) মামলার ওয়ারেন্ট মূলে তাকে গ্রেফতার করে গতকাল শনিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit