বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

 হাতিয়ার মেঘনা নদী থেকে ৫ ডাকাত আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৬ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী থেকে পাঁচ ডাকাত আটক করে কোস্টগার্ডের হাতে সোপর্দ করে স্থানীয় জেলেরা। তবে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী আটককৃত ডাকাতদের নাম ঠিকানা জানাতে পারেনি। শুক্রবার (২ সেপ্টম্বর) ভোরে মেঘনা নদীতে ট্রলারে ডাকাতকালে এসব ডাকাতদের আটক করা হয়।  

 

একই দিন রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, শুক্রবার ভোর রাতের দিকে স্থানীয় কয়েকজন জেলে মাঝি মাল্লা নিয়ে মেঘনা নদেতে মাছ ধরতে যায়। মাছ ধরে মেঘনা নদী থেকে চেয়ারম্যান ঘাটে যাওয়ার পথে হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে দক্ষিণ-পশ্চিমে মৌলভীর চরের উত্তরে মেঘনা নদীতে পৌঁছলে পিছন দিক থেকে একটি বোটে ১১জন ডাকাত মাছ ধরার বোটে আক্রমণ করে। ডাকাতিকালে ডাকাত দলের পাঁচ সদস্য পানিতে পড়ে যায়। ওই সময়ে ডাকাতদের ব্যবহৃত বোটটির পাখা নষ্ট হয়ে গেলে অন্যান্য ডাকাতেরা সিরাজ মাঝি সহ তাহার বোটটি নিয়ে পালিয়ে যায়। 

এসপি আরও বলেন, ওই সময়ে পিছন থেকে আরেকটি বোটের সহযোগিতায় ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করা হয়। আটককালে ডাকাতদের থেকে দুটি দা,টি দুটি লেহার পাত এবং ০১টি চাপাতি উদ্ধার করা হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন নৌ-পুলিশ ও কোস্টগার্ডকে সংবাদ দিলে তাৎক্ষণিক তারা ঘটনাস্থলে গিয়ে আটককৃত ডাকাতদের তাদের হেফাজতে নেয়। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হব।  

 

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit