শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ইমরান খানের জামিনের মেয়াদ আবারও বাড়াল আদালত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দেশটির একটি আদালত তার আগাম জামিনের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়িয়েছে। আগে নেওয়া জামিনের মেয়াদ ১ সেপ্টেম্বর শেষ হলে বৃহস্পতিবার কড়া নিরাপত্তায় ওই আদালতে হাজির হন ইমরান খান। খবর ডন ও আরব নিউজের।

ইমরার খানের আইনজীবী গণমাধ্যমকে জানান, আদালত সাবেক এই প্রধানমন্ত্রীর জামিনের মেয়াদ আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। এর আগে গত ২০ আগস্ট এফ-৯ পার্কে পিটিআইয়ের (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) সভায় ইমরান খান এক নারী বিচারক ও পুলিশ কর্মকর্তাদের হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ।

উসকানিমূলক ওই ভাষণ দেওয়ার অভিযোগে ২২ আগস্ট ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। এ ঘটনায় ইমরান খানের আইনজীবী জামিন চাইলে তাকে ২৫ আগস্ট পর্যন্ত জামিন দেন ইসলামাবাদের হাইকোর্ট। সঙ্গে নির্দেশ দেওয়া হয় ২৫ আগস্ট একটি সন্ত্রাসবিরোধী আদালতে উপস্থিত হতে হবে। এদিন ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালতে গেলে বিচারক রাজা জাওয়াদ আব্বাস ইমরান খানকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দেন। ১ সেপ্টেম্বর পর্যন্ত যেন আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার না করে সেই নির্দেশনাও দেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit